যুক্তরা‌জ্যে সন্তান জন্মদা‌নে ষষ্ঠ স্থানে বাংলা‌দেশিরা

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২০ আগস্ট ২০২৩, ১৭:৫৮আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৯:৩৩

দেশের বাইরে জন্ম নেওয়া মা‌য়ে‌রা জন্ম দিচ্ছেন যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ শিশু। নবজাতকদের মা ও বাবার দু‌টি তা‌লিকায় শীর্ষ দ‌শের মধ্যে ষষ্ঠ‌ স্থা‌নে রয়েছেন বাংলাদেশিরা। ২০২২ সালে বাংলাদেশি মায়েদের গর্ভে নেওয়া নবজাতকের সংখ্যা ৭ হাজার ৭।

ন‌্যাশনাল অফিস ফর স্ট্যাটিসটিকসের (ওএনএস) সর্বশেষ ত‌থ্যে জানা গে‌ছে, ২০২২ সা‌লে ব্রিটে‌নে জন্ম না নেওয়া মা‌য়ে‌দের গ‌র্ভে জন্ম হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩০৯ নবজাত‌কের। এ তা‌লিকায় আফগানিস্তানকে পেছ‌নে ফে‌লে ভারত এখন সবার শী‌র্ষে। এরপ‌রেই আছে পা‌কিস্তান ও রোমা‌নিয়া।

ওএনএস-এর নতুন তথ্য থেকে জানা গেছে, ব্রিটে‌নের বাইরে জন্ম নেওয়া মা‌য়ে‌দের সন্তান জন্মদা‌নের সংখ‌্যা ২০২১ সালে ছিল ১ লাখ ৭৯ হাজার ৭২৬। ২০২২ সা‌লে তা ব‌ে‌ড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩০৯ জ‌ন।

বিপরীতে, ইংল্যান্ড এবং ওয়েলসে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী নারীদের সন্তান জন্মদানের সংখ‌্যা ২০২১ সা‌লে ৪ লাখ ৪৫ হাজার ৫৫ থাক‌লেও ২০২২ সা‌লে তা কমে  হয়েছে ৪ লাখ ২২ হাজার ১০৯।

পরিসংখ্যানে দেখা গে‌ছে, গত বছর লন্ডনে জন্ম নেওয়া দুই-তৃতীয়াংশ নবজাত‌কের (৬৬.৫ শতাংশ) পিতামাতার একজন বা উভয়েই যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছিলেন।

এ ব‌্যাপা‌রে মন্তব‌্য কর‌তে গি‌য়ে ব্রিটে‌নে বাংলাদেশি ক‌মিউনিটির প্রবীণ ব‌্যক্তিত্ব লোকমান উদ্দীন র‌বিবার বাংলা ট্রিবিউনকে ব‌লেন, বি‌য়ে ও সন্তান জন্মদা‌নের তা‌লিকায় বাংলা‌দেশি‌রা এগিয়ে থাকার মূল কারণ সামা‌জিক ও ধর্মীয় মূল‌্যবোধ।

এর আগে এক গবেষণায় দেখা গেছে, ব্রিটে‌নে সব‌চে‌য়ে বে‌শি বিয়ের হার বাংলা‌দেশি ক‌মিউনি‌টিতে। শ্বেতাঙ্গ ব্রিটিশ‌দের তুলনায় বাংলা‌দেশি ক‌মিউনি‌টিতে বি‌য়ের হার ৪৫ গুণ বে‌শি। আর দেশ‌টি‌তে বসবাসরত ক‌্যা‌রি‌বীয় অশ্বেতাঙ্গদের তুলনায় এই হার ৭১ গুণ বে‌শি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ