প্রিগোজিনকে সতর্ক করে যা বলেছিলেন লুকাশেঙ্কো

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৩, ২৩:৫১আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২৩:৫১

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জীবন হুমকিতে ছিল উল্লেখ করে তাকে সতর্ক থাকতে বলেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। শুধু তাই নয়, তাকে সতর্ক করে বেলারুশে অবস্থান করতে বলেছিলেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার রাশিয়ায় একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এটির আরোহীর তালিকায় নাম রয়েছে প্রিগোজিনের। বিধ্বস্ত হওয়া বিমানের ওই ১০ যাত্রীর লাশ উদ্ধার করার দাবি করেছেন রুশ কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, প্রিগোজিন মারা গেছেন। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রিগোজিনসহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রিগোজিনের সম্ভাব্য মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, আমি তাকে দুই বার সতর্ক করেছিলাম। তিনি দুইবারই বিষয়টি নাকচ করেন।

তিনি বলেছেন, জুন মাসে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ওয়াগনারের বিদ্রোহের সময় প্রথমবার প্রিগোজিনকে সতর্ক করেছিলেন। বলেছিলেন, তিনি মস্কোর দিকে অগ্রসর হলে মৃত্যুর আশঙ্কা সম্ভাবনা আছে। এর জবাবে প্রিগোজিন বলেছিলেন, ভয় পাই না, আমি মরব।

পরে প্রিগোজিন ও একই ফ্লাইটে থাকা ওয়াগনার  কমান্ডার দিমিত্রি উটকিন লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখনও তিনি উভয়কে সতর্ক করে বলেছিলেন, সাবধান।

বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টার খবরে উদ্ধৃত লুকাশেঙ্কোর কথা থেকে স্পষ্ট নয় এই আলাপ ঠিক কখন হয়েছিল।

লুকাশেঙ্কো আরও বলেন, আমি পুতিনকে চিনি ও জানি। তিনি খুব বিবেচক ও শান্ত প্রকৃতির মানুষ। আমি কল্পনাও করতে পারি না পুতিন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনায় পুতিনকে দায়ী করা হবে খুব রূঢ় ও অপেশাদার কাজ।

লুকাশেঙ্কো বলেন, ওয়াগনার যোদ্ধারা বেলারুশেই থাকবে। বেলারুশে ওয়াগনার ছিল ও থাকবে। যতদিন আমাদের এই ইউনিটের প্রয়োজন হবে, তারা আমাদের সঙ্গে থাকবে ও কাজ করবে।

ক্রেমলিন শুক্রবার বলেছে, পশ্চিমারা প্রিগোজিনকে পুতিনের আদেশে হত্যা করা হয়েছে যে অভিযোগ করেছে ‘চরম মিথ্যা’।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের