ইউক্রেনের শস্য রফতানির প্রধান বন্দরগুলো রুশ লক্ষ্যবস্তু

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৯

ইউক্রেনের শস্য রফতানির প্রধান বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করছে রাশিয়া। কিয়েভ বলছে, ররিবার রাতভর বন্দরে তীব্র বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেন সংকট নিরসনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বৈঠকের কয়েক ঘণ্টা আগ পর্যন্ত এই হামলা চলে।

ওডেসা অঞ্চলের দানিউব নদীর ওপর ইউক্রেনের ইজমেল বন্দরের বাসিন্দাদের সোমবার মধ্যরাতের পর নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের শস্য রফতানির প্রধান দুটি বন্দরের একটি ইজমেল। দেশটির স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমও ওই এলাকায় বিস্ফোরণের শব্দের খবর দিয়েছে।

তুরস্ক এবং জাতিসংঘ ইউক্রেনের শস্য রফতানির চুক্তি পুনরুজ্জীবিত করতে চায়। কারণ চুক্তিটি হওয়ার পর বিশ্বব্যাপী খাদ্য সংকট অনেকটায় কমেছিল। বিষয়টি নিয়ে আলোচনার জন্য সোমবার সোচিতে ব্ল্যাক সি রিসোর্টে বৈঠক করার কথা রয়েছে পুতিন ও এরদোয়ানের। আঙ্কারা এই আলোচনাকে চুক্তির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছে।

চুক্তির এক বছরের মাথায় চলতি বছরের জুলাইয়ে এটি থেকে বেরিয়ে যায় রাশিয়া। মস্কোর ভাষ্য, চুক্তির ফলে নিজস্ব খাদ্য ও সার রফতানি বাধার সম্মুখীন হচ্ছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

/এসপি/
সম্পর্কিত
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সর্বশেষ খবর
২০২৩ সালের হজের বিমান ভাড়া নিয়ে প্রশ্ন, তদন্ত চান ধর্মমন্ত্রী
২০২৩ সালের হজের বিমান ভাড়া নিয়ে প্রশ্ন, তদন্ত চান ধর্মমন্ত্রী
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী