ইউক্রেনের শস্য রফতানির প্রধান রুটে রুশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৫ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৯

ওডেসা অঞ্চলের দক্ষিণে সাড়ে তিন ঘণ্টাব্যাপী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় দানিউব নদী বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে দুইজন। রবিবার ভোরে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইউক্রেন। 

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ইরানের তৈরি শাহেদ ড্রোনের মধ্যে ২২টিকে ভূপাতিত করেছে।

ইউক্রেনের সাউথ মিলিটারি কমান্ড সোশাল মিডিয়ায় বলেছে, দানিউবের বেসামরিক অবকাঠামোতে হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

জাতিসংঘের মধ্যস্ততায় হওয়া চুক্তি জুলাই মাসে ভেস্তে গেলে ইউক্রেনের শস্য রফতানির প্রধান রুট হয়ে উঠে দানিউব। ওই চুক্তিতে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি করতে পারছিল ইউক্রেন।  

কিছু ইউক্রেনীয় মিডিয়া রেনি বন্দরেও বিস্ফোরণের খবর দিয়েছে। এটি দানিয়ুবের যে দুটি প্রধান বন্দর ইউক্রেন পরিচালনা করে তার একটি। এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সও স্বাধীনভাবে দাবিগুলো যাচাই করতে পারেনি।

সূত্র: রয়টার্স

 

/এসপি/
সম্পর্কিত
জার্মানিতে ‘স্বাধীনতা পদক’ পেলেন ইরানের শাহপুত্র রেজা পাহলভি
নেতানিয়াহুকে হটাতে এত তাড়াহুড়ো কেন আইজেনকটের?
মাঝরাতে শক্তিশালী কম্পনে কেঁপে উঠল জাপান, আহত ২২
সর্বশেষ খবর
আন্দোলন-উত্তেজনা পেরিয়ে কর্মচঞ্চল সাভার-আশুলিয়া
আন্দোলন-উত্তেজনা পেরিয়ে কর্মচঞ্চল সাভার-আশুলিয়া
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
এক পথেই সবুজ পাহাড়, বরফ আর মরুভূমি!
এক পথেই সবুজ পাহাড়, বরফ আর মরুভূমি!
খুলনা নগরীতে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি খুন চলতি বছরে, কারণ কী
খুলনা নগরীতে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি খুন চলতি বছরে, কারণ কী
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে