পর্তুগিজ শহরের রাস্তায় ‘রেড ওয়াইনের’ বন্যা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৪
video

পর্তুগালের একটি শহরের রাস্তায় বিপুল পরিমাণ রেড ওয়াইন ছড়িয়ে পড়ে। পরিমাণ এত বেশি ছিল যে পশ্চিমা সংবাদমাধ্যমে পরিস্থিতি তুলে ধরতে রাস্তায় রেড ওয়াইনের বন্যা বা নদীর কথা উল্লেখ করা হয়েছে। রবিবার আনাদিয়ার লেভিরার শহরে এই ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে,  স্থানীয় একটি ওয়াইন উৎপাদনকারীর দুটি চৌবাচ্চায় ২২ লাখ লিটার মদ মজুদ ছিল। এগুলো ভেঙে গিয়ে রেড ওয়াইন রাস্তায় গড়িয়ে পড়ে। এগুলোই শহরের রাস্তায় বন্যার মতো স্রোতে প্রবাহিত হয়েছে। টানা এক ঘণ্টার বেশি মদের স্রোত প্রবাহিত হয় অলিতে-গলিতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ও ভিডিওতে রেড ওয়াইনের প্রবাহ দেখা গেছে।

ডেস্টিলারিয়া লেভিরা  নামের প্রতিষ্ঠানটি রবিবার ফেসবুক পেজে বলেছে, আজ সকালে ঘটে যাওয়া ঘটনার জন্য আমরা গভীরভাবে অনুতপ্ত। এই ক্ষতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই চৌবাচ্চা ভাঙার কারণ তদন্ত করা হচ্ছে। রাস্তা পরিষ্কারের দায়িত্ব নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মদ আশেপাশের রাস্তা, জমি ও একটি ডোবা প্লাবিত করেছে। দমকলকর্মীরা পরিষ্কার করতে সহযোগিতা করছে। যে পরিমাণ মদ রাস্তায় প্রবাহিত হয়েছে তা দিয়ে অলিম্পিক গেমসের একটি সুইমিং পুল পূর্ণ করা সম্ভব হতো।

স্থানীয় কাউন্সিলের এক সদস্য বলেছেন, ওয়াইন যাতে নদীতে যেতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ এটি পরিবেশগত বিপর্যয় নিয়ে আসতে পারে।

ডিস্টিলারির চিফ এক্সিকিউটিভ পেড্রো কারভালহো নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘ভালো মানের ওয়াইন’ হওয়ার  কারণে দুর্গন্ধ খুব বেশি ছড়ায়নি।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু