পোলিশ জনগণকে অপমান না করতে জেলেনস্কিকে পোল্যান্ডের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৫

পোল্যান্ডের জনগণকে ‘অপমান’ না করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। শুক্রবার এক নির্বাচনী সভায় দেওয়া বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন মোরাউইকি।

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলতে চাই, তিনি যেন আর কখনও পোলিশদের অপমান না করেন।’

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। পুতিন বাহিনীকে মোকাবিলায় পশ্চিমের দেশগুলোর পাশাপাশি কিয়েভকে অস্ত্র সহায়তা দিয়ে আসছিল পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডও।

তবে সম্প্রতি শস্য রফতানি নিয়ে ইউক্রেনের সঙ্গে বিবাদে জড়ায় পোল্যান্ড। এরই জেরে দুই দিন আগে ইউক্রেনকে আর অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় পোল্যান্ড সরকার।

বিষয়টিকে সহজভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বলেন, ‘ইউরোপে ইউক্রেনের কিছু বন্ধু যেভাবে আরচণ করছে, তা উদ্বেগজনক। তারা ‘রাজনৈতিক মঞ্চে- শস্য নিয়ে একটি রোমাঞ্চকর নাটক তৈরি করেছে।’  

আগামী ১৫ অক্টোবর পোল্যান্ডে সংসদীয় নির্বাচন। সেই নির্বাচনের আগে নিজেদের ইউক্রেন নীতি নিয়ে মোরাউইকির ক্ষমতাসীন জাতীয়তাবাদী আইন ও বিচার (পিআইএস) পার্টি ডানপন্থিদের সমালোচনার মুখে পড়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পিআইএস আগামী নির্বাচনে বড় দল হিসেবে টিকে থাকতে পারলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা কম। আর এ কারণেই আসন্ন নির্বাচনী লড়াইয়ের আগে কিয়েভ ইস্যুতে আরও কঠোর অবস্থান গ্রহণ করতে বাধ্য হয়েছে পিআইএস।

সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
গাজায় হামাসের কাছে তহবিল গেলে দায় ইসরায়েলের: কাতার
এমএস নাও-সিএনএন-পলিটিকোর মামলায় চাপে ট্রাম্প প্রশাসন
সর্বশেষ খবর
দেয়ালের জায়গা কাজে লাগিয়ে ঘর গোছানোর উপায়
দেয়ালের জায়গা কাজে লাগিয়ে ঘর গোছানোর উপায়
আবাসিক হোটেল উঠেই বিয়ের জন্য চাপ, এরপর হত্যা
আবাসিক হোটেল উঠেই বিয়ের জন্য চাপ, এরপর হত্যা
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে