পোলিশ সেনাবাহিনীর আধুনিকায়নে মোটা অঙ্কের ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২০

সেনাবাহিনী আধুনিকায়নে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ডকে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর বিবৃতিতে জানিয়েছে, ‘পোল্যান্ড আমাদের খুবই গুরুত্বপূর্ণ মিত্র। সামরিক জোট ন্যাটোর পূর্বপ্রান্তের দেশটির সামগ্রিক নিরাপত্তা জরুরি।’

পোল্যান্ডে থাকা সোভিয়েত সময়কার পুরনো সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ ইউক্রেনে হস্তান্তর করতে চায়। ফলে দেশটি এখন অত্যাধুনিক প্রযুক্তির বিমান ও ট্যাংক কিনতে আগ্রহী দেশটি।

পোল্যান্ডের সঙ্গে রাশিয়ার অন্যতম মিত্র বেলারুশের দীর্ঘ সীমান্ত আছে। যা নিয়ে ন্যাটো ও ইইউ’র মাথাব্যথার কারণ। এমন বাস্তবতায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, 'প্রতিবেশী ইউক্রেনকে সাহায্য করার ক্ষেত্রে পোল্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দেশটির মাধ্যমে আন্তর্জাতিক সাহায্য কিয়েভে ঢুকছে। ফলে প্রতিরক্ষায় খরচ বাড়াতে হয়েছে তাদের।'

ইউক্রেনে রাশিয়ার আগ্রসনের শুরুর থেকেই কিয়েভকে গোলাবারুদ দিয়ে সহায়তা করে আসছে পোল্যান্ড। এবার নিজেদের সামরিক শক্তি আরও বাড়াতে যুক্তরাষ্ট্রর কাছ থেকে মোটা অঙ্কের ঋণ পাচ্ছে দেশটি। সূত্র: এপি, ডিডব্লিউ

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী