রুশ বাহিনীকে ঠেকাতে ইউক্রেনে আসবেন বিশেষজ্ঞরা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৯

রাশিয়ার বিরুদ্ধে লড়তে সামরিক বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে যাচ্ছে ইউক্রেন। দেশটির  প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।  

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘বিমান প্রতিরক্ষাসহ সামরিক সরঞ্জামের বিষয়ে পরিকল্পনা তৈরি করতে বিশেষজ্ঞরা অদূর ভবিষ্যতে ইউক্রেনে আসবেন।’

তিনি বলেন, ‘আমি মনে করি খুব শীঘ্রই বিশেষজ্ঞরা এখানে আসবেন। তারা আমাদের প্রয়োজনীয় সব কিছুর নিজস্ব উৎপাদনের জন্য একটি পরিকল্পনা তৈরি করবেন।’

বিশেষজ্ঞ দলটি আমেরিকান হবে কিনা তা অবশ্য স্পষ্ট করেননি ইয়ারমাক।

এদিকে ইউক্রেনকে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিকল্পনার অধীনে কয়েকটি দেশ গোলাবারুদের চাহিদা দিয়েছে।

ইইউ জানায়, ইউক্রেনে জরুরিভাবে প্রয়োজনীয় আর্টিলারি শেল সরবরাহ করতে এবং ক্ষয়প্রাপ্ত পশ্চিমা মজুদ পুনরায় সমৃদ্ধ করতে সাতটি ইইউ দেশ ইউরোপীয় ইউনিয়নের ক্রয় প্রকল্পের অধীনে গোলাবারুদের চাহিদা দিয়েছে।

চাহিদাগুলো ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থা (ইডিএ) দ্বারা সমঝোতা চুক্তির অধীনে দেওয়া হয়েছে। তবে এই সাত দেশের নাম বা চাহিদার আকার প্রকাশ করেনি ইডিএ।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি