ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৩, ২০:৩৩আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২০:৩৩

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনকে দেওয়া জোটের সহযোগিতায় থাকবে আকাশ প্রতিরক্ষা, কামান ও গোলাবারুদ। বুধবার ন্যাটোর সদর দফতরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পাশে নিয়ে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ন্যাটো মহাসচিব বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষায় অনুপ্রাণিত ন্যাটো এবং জোটের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। এই বৈঠক ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পথে এগিয়ে যেতে সহযোগিতা করবে।

স্টোলটেনবার্গ বলেছেন, ন্যাটো অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। ইউক্রেনীয় শহর, অর্থনীতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় আকাশ প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ। এর ফলে ইউক্রেন সচল থাকবে। এতে করে যুদ্ধে অর্থ ও গোলাবারুদের সক্ষমতা তাদের বৃদ্ধি পাবে।

ন্যাটোর  সদর দফতরে জেলেনস্কি মিত্রদের কাছে আরও অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। তিনি বলেছেন,  শীতে আকাশ প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ। কারণ যুদ্ধ কখন শেষ  হবে এবং ফলাফল ইউক্রেনের পক্ষে থাকবে কিনা, এই প্রশ্নের উত্তরের একাংশ নির্ভর করছে এর ওপর।

তিনি আরও বলেছেন, আমাদের অবশ্যই সন্ত্রাসের বিরুদ্ধে শীতের লড়াই জিততে হবে এবং আমরা তা জিততে পারব।  

/এএ/
সম্পর্কিত
ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা
যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া
নির্বাচনের আগে ফের তুরস্কবিরোধী মেজাজে নেতানিয়াহু
সর্বশেষ খবর
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক
‘পেনাল্টি কর্নার থেকে আরও বেশি গোল করা উচিত’
‘পেনাল্টি কর্নার থেকে আরও বেশি গোল করা উচিত’
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
সস্তা ফ্লাইট দিবস আজ
সস্তা ফ্লাইট দিবস আজ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি