ইতালিতে ঘূর্ণিঝড় সিয়ারানের আঘাতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৩, ২১:৩০আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২১:৩০

ইউরোপের পশ্চিমাঞ্চলে তাণ্ডবের পর  ঘূর্ণিঝড় সিয়ারান ইতালির তুস্কানিতে আঘাত হেনেছে। শুক্রবার (৩ নভেম্বর) এই ঝড়ের প্রভাবে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তুস্কানির গভর্নর ইউজেনিও জিয়ানি বলেছেন, উপকূলীয় শহর লিভোর্নো থেকে মুগেলোর অভ্যন্তরীণ উপত্যকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে নদী বাঁধ ভেঙে গিয়ে অনেক শহর ও গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকায় ৬ জন নিহত হয়েছেন।

ইতালীয় বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, নিহতদের মধ্যে ফ্লোরেন্সের উত্তরে প্রাটো শহরের দুইজন বয়স্ক ব্যক্তিও রয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, বাতাসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আলবেনিয়াতে একজনের মৃত্যু হয়েছে। সিয়ারান ঝড়ে সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৪ জন দাঁড়িয়েছে।

ইতালির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, তিন ঘণ্টায় ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গভর্নর জিয়ানি বলেন, এটি গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত।

জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, মানব প্ররোচিত জলবায়ু পরিবর্তনের কারণে সিয়ারানের মতো ঝড়ের সময় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের