শীতে রুশ হামলা মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ১৩:১৪আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৮:৪৮

শীতকালীন রুশ আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত আছে ইউক্রেন। জ্বালানি মন্ত্রীর পর কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া দীর্ঘ বিরতিতে কিয়েভে হামলা চালানোর পরেই এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় কথা জানান জেলেনস্কি। 

ইউক্রেনের সামরিক মুখপাত্র বলছেন, পূর্বাঞ্চলের শহর আভদিভকাতে রুশ হামলার মাত্রা কম ছিল তবে আগামীতে হামলার মাত্রা আরও বাড়তে পারে। এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলেছেন, রুশ-অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর মেলিটোপোলে একটি বিস্ফোরণে কমপক্ষে তিনজন রাশিয়ান সেনা নিহত হয়েছেন যা প্রতিরোধ গোষ্ঠীর প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হচ্ছে। 

জেলেনস্কি বলেন, আমরা নভেম্বরের প্রায় অর্ধেক পার করে ফেলেছি। শত্রুরা আমাদের অবকাঠামোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়াতে পারে তার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এখন ইউক্রেনের সব মনোযোগ প্রতিরক্ষার দিকে দেওয়া উচিত। সেনাদের সক্ষমতা বাড়াতে এবং শত্রুদের প্রতিহত করতে যা যা দরকার আমাদের করতে হবে। 

শনিবার ইউক্রেনের জ্বালানি মন্ত্রী গালুশচেঙ্কো সম্প্রচারমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ জ্বালানি রয়েছে বলে আমরা স্বস্তিতে রয়েছি। এখন চিন্তার বিষয় হলো , জ্বালানি সরবরাহে রুশ আক্রমণ কতটা প্রভাব ফেলবে।

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা গত বুধবার বলেছেন যে রাশিয়া গত কয়েক সপ্তাহে ইউক্রেনের অবকাঠামোতে ৬০ বার আঘাত করেছে, এটি একটি ইঙ্গিত দেয় যে, হামলার অভিযান এরইমধ্যে চলছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদফতর জানিয়েছে, রাশিয়ার দখলদার বাহিনীর কেন্দ্রস্থল মেলিটোপোলে বৈঠকের সময় বিস্ফোরণে তিনজন নিহত হয়।  এক বিবৃতিতে জানা গেছে, নিহতরা এফএসবি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। তবে এ বিষয়ে রাশিয়ার কর্মকর্তাদের কাছ থেকে পালটা কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

 

 

 

/এসএসএস/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী