বায়ুদূষণজনিত কারণে প্রায় চার লাখ মৃত্যু দেখলো ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ১২:০০আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১২:০২

বায়ুদূষণজনিত কারণে ২০২১ সালে ইউরোপজুড়ে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এত সংখ্যক মৃত্যুর পেছনে তিন ধরনের দূষণকে দায়ী করেছেন গবেষকরা, যেগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শ ও নির্দেশনা অনুসরণ করলে কমিয়ে আনা যেত। এতে বেশ কিছু মৃত্যুও ঠেকানো যেত। শুক্রবার (২৪ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

ইইউয়ের পরিবেশ বিষয়ক সংস্থা ইউরোপীয় এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) জানিয়েছে, এই তিনটি দূষণের উপাদানের একটি হলো বাতাসে ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা বা ফাইন পার্টিকুলেট ম্যাটার (পিএম ২ দশমিক ৫) । বাতাসে যেটির মাত্রাতিরিক্ত উপস্থিতির কারণে ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে দুই লাখ ৫৩ হাজার মানুষ মারা গেছে। এই দূষণ বিশেষ করে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের প্রভাবিত করে।

দ্বিতীয়টি, বিষাক্ত নাইট্রোজেন ডাই অক্সাইড (এনওটু)-এর উপস্থিতি, যা ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। এর প্রভাবে ওই বছর ইইউ-জোটের দেশগুলোতে ৫২ হাজার মানুষের প্রাণ গেছে।

তৃতীয়ত, ওজন (ও৩) গ্যাস, যেটির দূষণে মৃত্যু হয়েছে ২২ হাজার মানুষের।

ইইউ বলছে, ২০২১ সালে বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইউরোপের দেশ পোল্যান্ড, ইতালি এবং জার্মানিতে। আর সবচেয়ে কম মৃত্যু দেখেছে আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং এস্তোনিয়া।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, তুরস্ক ও ইতালিতে যারা মারা গেছেন, তাদের মৃত্যুর প্রধান কারণ নাইট্রোজেন ডাই অক্সাইড এবং ওজন। আর পোল্যান্ডের মানুষদের মৃত্যুর প্রধান কারণ বাতাসে পিএম ২ দশমিক ৫ বস্তুকণার অসহনীয় মাত্রার উপস্থিতি।

/এএকে/
সম্পর্কিত
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি