হামাস-ইসরায়েল সংঘাত

বার্সেলোনায় মিলিত হচ্ছেন ইউরোপীয় ও আরব দেশের প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১৮:৩০আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৮:৩০

হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। সোমবার স্পেনের বার্সেলোনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইউনিয়ন ফর দ্য মেডিটেরানিয়ান-এর উদ্যোগে এই আয়োজনে অংশগ্রহণের জন্য সমবেত হয়েছেন ৪২জন প্রতিনিধি। অনেক দেশ তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে। এতে যৌথভাবে সভাপতিত্ব করবেন ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।

এই বৈঠকে অংশগ্রহণ করছে না ইসরায়েল। বিগত কয়েক বছর ধরে ইইউ ও আরব বিশ্বের মধ্যে একটি সহযোগিতার ফোরামে পরিণত হয়েছে ইউনিয়ন ফর দ্য মেডিটেরানিয়ান। ১৫ বছর আগে এটি গঠিত হয়েছিল। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং জবাবে গাজায় ইসরায়েলি আক্রমণের ঘটনায় এই ফোরামটির গুরুত্ব বেড়েছে।

ইসরায়েল উপস্থিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বোরেল। হামাসের হামলার নিন্দা জানানো এই ইইউ কর্মকর্তা বলেছেন, একটি নৃশংসতা দিয়ে আরেকটিকে ন্যায্যতা দেওয়া যায় না। পুরো ইউরো-ভূমধ্যসাগর অঞ্চলের জন্য কৌশলগতভাবে  গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপন।

জর্ডানের আয়মান সাফাদি বলেছেন, তিনি আশা করছেন এই আয়োজন আরব ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যবধান কমিয়ে আনবে। উপস্থিতদের প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি।

জর্ডানি মন্ত্রী বলেন, ইউরোপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দ্বি-রাষ্ট্র সমাধান শুধু কথার কথা হয়ে থাকতে পারে না।

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের