দুর্নীতির অভিযোগে ক্রোয়েশিয়ার অর্থমন্ত্রী ও উপদেষ্টা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:১৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:২০

দুর্নীতির অভিযোগে ক্রোয়েশিয়ার অর্থমন্ত্রী ডাভর ফিলিপোভিচ এবং তার উপদেষ্টা জুরিকা লোভরিনসেভিসকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি খবরটি জানিয়েছে। 

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ স্থানীয় সময় মঙ্গলবার জানান, তিনি অর্থমন্ত্রী ডাভর ফিলিপোভিচ ও উপদেষ্টা জুরিকা লোভরনিসেভিসকে বরখাস্ত করেছেন। তিনি বলেন, ফিলিপোভিচের ওপর আস্থা হারিয়েছেন, শীঘ্রই নতুন অর্থমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। 

এক সংবাদ সম্মেলনে প্লেনকোভিচ বলেন, আমরা গণমাধ্যমে যে বর্ণনা দেখেছি, তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবেক মন্ত্রীর উপদেষ্টা এবং একজন সাংবাদিকের মধ্যে যে চিঠিপত্র আদান-প্রদান হয়েছে তা ব্যাপক  ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

উল্লেখ্য,ন্যাসিওনাল ম্যাগাজিন জানায়, রাজধানী জাগরেবের একটি টেলিভিশন স্টেশনের সঙ্গে লোভরিনসেভিচের নিয়মবহির্ভূত চুক্তি রয়েছে। এরপর পরই  অর্থমন্ত্রী ও তার উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নেন আন্দ্রেজ প্লেনকোভিচ।

ন্যাসিওনাল ম্যাগাজিন সম্প্রতি একটি নিবন্ধ প্রকাশ করেছেন। সেখানে লিখেছেন, অর্থমন্ত্রী ডাভর ফিলিপোভিচের উপদেষ্টা জুরিকা লোভরিনসেভিচ  এক টেলিভিশনকে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং সংস্থার বিলবোর্ড ভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছেন।  সেই সঙ্গে ভাড়ার অর্ধেক  তার অ্যাকাউন্টে জমা দেওয়ার অনুরোধ করেছেন।

/এসএসএস/
সম্পর্কিত
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান