ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচন: প্রথম রাউন্ডের ভোটে এগিয়ে স্টাব

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৪, ১৬:০০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৬:০০

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম রাউন্ডের ভোট অনুষ্ঠিত হয়েছে। এ ভোটে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাব। ১১ ফেব্রুয়ারি পরের পর্বের লড়াই হবে স্টাব ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাভিস্তোর মধ্যে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে মোট নয়জন প্রার্থী ছিলেন। এর মধ্যে স্টাব পেয়েছেন ২৭.২ শতাংশ ভোট এবং হাভিস্তো পেয়েছেন ২৫.৮ শতাংশ ভোট। বাকিরা কেউই পরবর্তী পর্বে অংশ নেওয়ার মতো ভোট পায়নি।

নির্বাচনী কর্মকর্তারা বলছেন, প্রথম পর্যায়ের নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে। এই ফলাফলের পর স্টাব বলছেন, আমরা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। আমি খুব খুশি এই ফলাফলে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর সঙ্গে ফিনল্যান্ডের সম্পর্ক খারাপ হতে থাকে। এরপর ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফিনল্যান্ডে প্রেসিডেন্টই হলেন সামরিক প্রধান। ন্যাটের বৈঠকে তিনিই দেশের প্রতিনিধিত্ব করেন।

/এসএসএস/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম