তাইওয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্নিশ্চিত গুয়াতেমালার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০০

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক পুনরায় নিশ্চিত করেছে গুয়াতেমালা। দেশটি দ্বীপরাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক বজায় রেখেই চীনের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য সম্পর্ক বজায় রাখার দাবি জানাবে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রামিরো মার্টিনেজ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের একটি অংশ হিসেবে মনে করে চীন। তবে চীনের এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। নিজেদেরকে স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে দাবি করে দ্বীপরাষ্ট্রটি।

গুয়েতেমালার বিরোধী দল টোডোস বলেছে, চীন সম্পর্কে সরকারের পরিকল্পনাগুলোকে স্পষ্ট করার জন্য কংগ্রেসে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করার চেষ্টা করছে তারা। টোডোসের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পরই একটি বিবৃতি প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ানকে একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি দিচ্ছে গুয়াতেমালা।

সোমবার একটি সাক্ষাৎক্ষারে মার্টিনেজ বলেছিলেন, ‘তাইওয়ানের সঙ্গে আমরা আগে যে স্তরে কাজ করতাম সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছি।’

তখন তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট উল্লেখ করেছেন চীনের যে ক্ষমতা ও প্রভাব রয়েছে তা আমরা উপেক্ষা করতে পারি না।’

মার্টিনেজ বলেন, গুয়াতেমালা চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এ জন্য বাণিজ্য স্বার্থ রক্ষায় একটি কার্যালয় তৈরি করা হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে মধ্য আমেরিকাসহ ল্যাটিন আমেরিকায় অর্থনৈতিক প্রভাব বাড়িয়েছে চীন। এরইমধ্যে হন্ডুরাস এবং পানামার মতো অনেক দেশ তাইওয়ানকে ছেড়ে চীনের প্রতি আনুগত্য পরিবর্তন করেছে।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি