মঙ্গল গ্রহে বসবাসের চিন্তা না করে পৃথিবী রক্ষার আকুতি ওবামার

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৪, ২২:৩৪আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২২:৩৪

মঙ্গল গ্রহে বসবাসের চিন্তা না করে পৃথিবী রক্ষার আকুতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ফ্রান্সের রাজধানী প্যারিসে এক নবায়নযোগ্য জ্বালানি সম্মেলনে বুধবার (১৩ মার্চ) এ কথা বলেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পৃথিবী রক্ষার আহ্বান জানিয়ে ওবামা বলেন, মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন দেখার আগে পৃথিবীকে অবশ্যই রক্ষা করতে হবে। কারণ পারমাণবিক যুদ্ধ ও লাগামহীন জলবায়ু পরিবর্তনের জন্য মঙ্গল গ্রহ বাসযোগ্য হতে পারে না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট সিলিকন ভ্যালির উল্লেখ করে বলেন, অনেকেই মহাকাশযান তৈরি করছেন। এই যানগুলো মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারে।

মঙ্গল গ্রহে বাসা বাঁধার যারা স্বপ্ন দেখছেন তাদের বিষয়ে ওবামা বলেন, আমি শুনেছি, অনেকেই মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন দেখছেন। তারা মনে করছেন, পৃথিবীর পরিবেশ খারাপ হয়ে যেতে পারে। পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। তাদের কথা শুনে আমি অবাক হয়ে তাদের দিকে তাকাই। আর ভাবি, এরা কী বলছে!

মঙ্গল গ্রহের পরিবেশের কথা উল্লেখ করে ওবামা বলেন, পারমাণবিক যুদ্ধের পরও পৃথিবী বাসযোগ্য হতে পারে। জলবায়ু পরিবর্তন নিয়ে যদি কোনও কাজও না করি তবুও পৃথিবীতে অক্সিজেন থাকবে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে পারি, মঙ্গল গ্রহে তা সম্ভব না।

মহাকাশ গবেষণায় মানুষের বাসস্থান তৈরি করার পরিবর্তে জ্ঞানের অর্জনের হওয়া উচিত মনে করে তিনি বলেন, বরং পৃথিবী বাসযোগ্য করার জন্য বিনিয়োগ বাড়াতে হবে।

উপসংহারে তিনি বলেন, আমাদের পৃথিবীর জন্য সৃষ্টি করা হয়েছে। অন্য গ্রহের জন্য নয়। তাই পৃথিবীটাকে বাসযোগ্য করে রাখতে হবে। তাহলে এটিই সবার জন্য ভাল হবে।

/এসএইচএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী