২১ শতকে বিশ্বের প্রায় সব দেশেই জন্মহার কমবে: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১১:৩৩আপডেট : ২১ মার্চ ২০২৪, ১১:৩৩

২১ শতকে বিশ্বের প্রায় সব দেশেই জন্মহার কমবে। তবে যে কয়েকটি দেশে জন্মহার স্বাভাবিক থাকবে তার বেশিরভাগই উন্নয়নশীল দেশ। সোমবার (১৮ মার্চ) ল্যানসেট প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণাপত্রে সতর্ক করা হয়েছে, ২১০০ সালের মধ্যে বিশ্বের প্রায় কোনও দেশেই জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির জন্য ফার্টিলিটি রেট যথেষ্ট থাকবে না। ফলে বিশ্বের ২০৪টি দেশের মধ্যে ১৯৮টির জনসংখ্যাই হ্রাস পাবে। সে সময় বিশ্বে যে সব শিশু জন্ম নেবে তাদের মধ্যে প্রতি দুইজনের একজনই জন্মাবে সাব-সাহারান আফ্রিকায়।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) পরিচালিত একটি সমীক্ষায় বলা হয়েছে, সেসব দেশ হলো সোমালিয়া, টোঙ্গা, নাইজার, চাদ, সামোয়া এবং তাজিকিস্তান। শুধু এই অঞ্চলগুলোতেই জন্মহার স্বাভাবিক থাকবে।

তবে গবেষণাটির সহ-প্রধান লেখক এবং আইএইচএমই এর ভারপ্রাপ্ত সহকারী অধ্যাপক অস্টিন ই শুমাখার সর্তক করে বলেছেন, ‘সর্বোচ্চ ফার্টিলিটি রেটসহ সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি বা সম্ভাব্য মানবিক বিপর্যয়ের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত অন্যান্য ঝুঁকিগুলোর মোকাবিলা করা।’

১৯৫০ থেকে ২০২১ সালের মধ্যে করা সমীক্ষা, আদমশুমারির তথ্য এবং সংগৃহীত বিভিন্ন তথ্য ও অন্যান্য উৎসের ওপর ভিত্তি করে এই গবেষণাটি করা হয়েছে। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ, ইনজুরি এবং রিস্ক ফ্যাক্টরস স্টাডির অংশ হিসেবে এই গবেষণাটি করা হয়। ১০ বছর দীর্ঘ এই গবেষণায় ১৫০টি দেশের ৮ হাজারেরও বেশি বিজ্ঞানী সহযোগিতা করেছেন।

/এএকে/
সম্পর্কিত
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
কী, কেন, কীভাবেআবারও পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের, কেন এখন?
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা নেই ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক