মস্কোতে হামলায় ইউক্রেনের জড়িত থাকার ইঙ্গিত নেই: হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ০১:১৪আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:১৪

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে হামলায় ইউক্রেনের জড়িত থাকার কোনও প্রমাণ নেই। শুক্রবার (২২ মার্চ) একথা বলেছে হোয়াইট হাউজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার বিষয়ে এখনও তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র। তবে হামলায় ইউক্রেনের জড়িত থাকার বিষয়ে এই পর্যায়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলার পর থেকে দুই দেশ যুদ্ধে লিপ্ত রয়েছে। গত কয়েক মাস ধরে রাশিয়ার অভ্যন্তরে ও সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন হামলা  চালিয়ে আসছে ইউক্রেন। তবে সাধারণত এসব হামলার দায় স্বীকার করে না দেশটি।

শুক্রবার মস্কোর একটি বড় কনসার্ট হলে যুদ্ধের পোশাক পরে বন্দুকধারীরা  হামলা চালায়। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কনসার্টে উপস্থিত মানুষদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। হামলাকারীরা বিস্ফোরকও ব্যবহার করেছে। এর ফলে মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

হামলায় বেশ কয়েকজন হতাহতের আশঙ্কার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। তবে নির্দিষ্টভাবে কোনও সংখ্যা জানা যায়নি।

হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মসকালকোভা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম