যুদ্ধের হুমকি বাস্তব, প্রস্তুত নয় ইউরোপ: পোলিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৪, ২৩:৩২আপডেট : ২৯ মার্চ ২০২৪, ২৩:৪৫

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক সতর্ক করে বলেছেন, রাশিয়ার কাছে যদি ইউক্রেন হেরে যায় তাহলে যুদ্ধ-পূর্ব অধ্যায়ে প্রবেশ করবে ইউরোপ। মহাদেশটির কেউ নিরাপদবোধ করবে না। শুক্রবার (২৯ মার্চ) ইউরোপীয় সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোলিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমি কাউকে ভয় দেখাতে চাই না। কিন্তু যুদ্ধ এখন আর অতীতের ধারণা নয়। এটি বাস্তব এবং দুই বছরের বেশি সময় আগে তা শুরু হয়েছে।

রাশিয়া যখন নতুন করে ইউক্রেনের রাজধানী ও বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে তখন এই সতর্কতার কথা তুলে ধরলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনে বোমাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে রুশ সেনাবাহিনী।

ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট টুস্ক বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে মস্কোর কনসার্টে জঙ্গিদের হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন কোনও প্রমাণ ছাড়াই। তা প্রমাণ করছে ইউক্রেনে বেসামরিক স্থাপনায় ক্রমবর্ধমান সহিংস হামলার ন্যায্যতা দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছেন তিনি।

টুস্ক উল্লেখ করেছেন, চলতি সপ্তাহে প্রথমবার দিনের বেলাতে কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিদেশি সংবাদমাধ্যমে এটিই তার প্রথম সাক্ষাৎকার। গত বছর তিনি ইউরোপীয় নেতাদের মহাদেশটির প্রতিরক্ষা জোরদার করতে সরাসরি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলে, নভেম্বরের নির্বাচনে জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্প যে-ই জিতুন না কেন সামরিকভাবে ইউরোপ স্বাবলম্বী হলে যুক্তরাষ্ট্রের আরও আকর্ষণীয় অংশীদার হবে।  

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী