ঝড় ক্যাথলিন

যুক্তরাজ্যের কিছু অংশে ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ০৯:২০আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৬

শক্তিশালী ঝড় ক্যাথলিনের কারণে যুক্তরাজ্যে কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। স্কটল্যান্ডে রেল ও ফেরি চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে আয়ারল্যান্ডে কয়েক হাজার পরিবার। শনিবার (৬ এপ্রিল) ঘণ্টায় ১১২ কিলোমিটার বেগে দেশগুলোর ওপর দিয়ে বয়ে যায় ঝড়টি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ঝড়ের কারণে এ বছরের সবচেয়ে উষ্ণতম দিনও ছিলে এদিন। ব্রিটিশ আবহাওয়া অফিস হলুদ আবহাওয়া সতর্কবার্তা জারির পর, অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়।

ইংল্যান্ডের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে এবং উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের কিছু অংশে ঝড়ের সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।

উপকূলে আছড়ে পড়ছে ঝড় ক্যাথলিন।

হিথ্রো, ম্যানচেস্টার, বার্মিংহাম, এডিনবার্গ এবং বেলফাস্ট সিটির বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হলে হাজার হাজার যাত্রী আটকা পড়ে।

ঝড়টির নামকরণ করেছে আইরিশ আবহাওয়া অফিস। গত আট মাসের মধ্যে ১১তম বারের মতো ঝড়ের নামকরণ করলো আইরিশ আবহাওয়া দপ্তর। কারণ ঝড়ের পূর্বাভাসে বলা হয়েছিল, এটি আয়ারল্যান্ডের বেশিরভাগ অংশের ওপর দিয়ে প্রবাহিত হবে এবং বেশি ক্ষতি করবে।

প্রচণ্ড বাতাসের কারণে আয়ারল্যান্ডে অন্তত ৩৪ হাজার ঘরবাড়ি ও অফিসে বিদ্যুৎ নেই। ঝড়ে টাইটানিক বেলফাস্ট মিউজিয়ামের ছাদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া কয়েকশত গাছ উপড়ে পড়েছে। আইরিশ উপকূলে দমকা বাতাসের সঙ্গে বড় বড় ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে।  ইংল্যান্ডের বিভিন্ন অংশে অন্তত ১১০ টি বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

ঝড়টি উত্তর-পশ্চিম আফ্রিকা থেকে উত্তর আটলান্টিকের উপর দিয়ে উষ্ণ বাতাস নিয়ে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রবিবার সন্ধ্যা নাগাদ এর গতিবেগ শিথিল হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

/এস/
সম্পর্কিত
ড্রোন ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে ইরানের দুটি নৌযান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
মার্কিন ঘাঁটিতেও ঠেকানো যাচ্ছে না ইরানকে, বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো
কী, কেন, কীভাবেযুক্তরাজ্য কীভাবে গঠিত হয়েছিল, তিন দেশ কি পারবে ভাঙতে?
সর্বশেষ খবর
ফ্রান্সের রাষ্ট্রদূত পদে খন্দকার তালহার চুক্তিভিত্তিক নিয়োগ
ফ্রান্সের রাষ্ট্রদূত পদে খন্দকার তালহার চুক্তিভিত্তিক নিয়োগ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ড্রোন ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে ইরানের দুটি নৌযান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
ড্রোন ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে ইরানের দুটি নৌযান ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
১০ গোলের ম্যাচে মারিয়ারা শিখেছেন অনেক কিছু
১০ গোলের ম্যাচে মারিয়ারা শিখেছেন অনেক কিছু
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার