ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ২৩:৪১আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২৩:৪১

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনের অন্তত সাতটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। শুক্রবার (১৯ এপ্রিল) তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ন্যাটো-ইউক্রেন কাউন্সিলে ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে দেওয়া আবেগি ভাষণে জেলেনস্কি বর্তমান বিদেশি সহযোগিতার মাত্রা খুব সীমিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, শনিবার ইরানের হামলায় সময় ইসরায়েল একা ছিল না। মিত্ররা সঙ্গে ছিল।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, পুতিনকে অবশ্যই মাটিতে নামিয়ে আনতে হবে এবং আমাদের আকাশকে আবার নিরাপদ করতে হবে। আর তা নির্ভর করছে আপনাদের সিদ্ধান্তের ওপর। আমরা মিত্র কি না সেই সিদ্ধান্তের ওপর।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও শহরগুলো লক্ষ্য করে সম্প্রতি দূরপাল্লার বিমান হামলার গতি বাড়িয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ইউক্রেনের চেয়ে অস্ত্রেশস্ত্রে এগিয়ে থাকা রুশ বাহিনী।

জেলেনস্কি বলেছেন, চলতি বছরেই ইউক্রেনে প্রায় ১ হাজার ২০০ ক্ষেপণাস্ত্র, ১ হাজার ৫০০ ড্রোন ও ৮ হাজার ৫০০ গাইডেড বোমা দিয়ে হামলা চালিয়েছে। পশ্চিমা সামরিক সহযোগিতা মন্থর হওয়ার পর রুশ হামলার সংখ্যা বেড়েছে।

তিনি বলেছেন, আমরা সরাসরি বলছি, প্রতিরক্ষার জন্য আমাদের আরও সাতটি প্যাট্রিয়ট বা একই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। আর এটি সর্বনিম্ন সংখ্যা। এসব অস্ত্র অনেক জীবন বাঁচাতে এবং পরিস্থিতি পাল্টে দিতে পারবে।

জোটের প্রতিরক্ষামন্ত্রী ও জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, মিত্ররা কিয়েভকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে রাজি হয়েছে।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা এখনই প্রয়োজন। চলতি বছর আমরা সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকতে পারি না।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম