উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফরে প্রস্তুত পুতিন: রুশ সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৪, ১৯:১৫আপডেট : ১০ জুন ২০২৪, ১৯:১৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করবেন। সোমবার (১০ জুন) একটি কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে রুশ দৈনিক পত্রিকা ভেদোমস্তি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সফর অনুষ্ঠিত হবে।

উত্তর কোরিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মাতসেগোরা ভেদোমস্তিকে নিশ্চিত করেছেন যে, পুতিন পিয়ংইয়ং সফর করবেন এবং এই বিষয়ে প্রস্তুতি চলমান রয়েছে।

রুশ দৈনিক পত্রিকা আরও লিখেছে, জুনের মধ্যেই পুতিন ভিয়েতনাম সফর করতে পারেন। এর আগে তিনি উত্তর কোরিয়া সফর করবেন।

গত বছর সেপ্টেম্বরে রাশিয়ার সফর করেছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। ওই সময় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন। তখন উত্তর কোরিয়ার স্যাটেলাইট নির্মাণে রাশিয়া সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ নেতা। 

ক্রেমলিন বলেছে, সব খাতে উত্তর কোরিয়ার সঙ্গে অংশীদারত্ব নির্মাণ করতে চায় রাশিয়া। কিন্তু পুতিনের সফরের তারিখ এখনও নির্দিষ্ট হয়নি।

২০২২ সালে ইউক্রেনে রুশ সেনারা আক্রমণের পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে মস্কো। পশ্চিমারা এমন সম্পর্ক নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন অভিযোগ করেছে, যুদ্ধে রাশিয়া উত্তর কোরিয়ার সরবরাহ করা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। রাশিয়া এমন অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।

ভেদোমস্তির খবরে বলা হয়েছে, পুতিন ও কিম উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় অভিবাসী শ্রমিক নিয়োগ নিয়ে আলোচনা করতে পারেন। রাশিয়ায় শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছে। সেনাবাহিনীতে নিয়োগ এড়াতে হাজার হাজার পুরুষ দেশ ছেড়েছেন, আবার অনেকে যুদ্ধে যোগ দিয়েছেন।

এর আগে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর ২০০০ সালে উত্তর কোরিয়া সফর করেছিলেন পুতিন।   

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি