ইউক্রেনকে ৫ হাজার কোটি ডলার ঋণ দেবে জি-৭

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৪, ১০:৩৩আপডেট : ১৪ জুন ২০২৪, ১০:৪৫

ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে জি-৭। বৃহস্পতিবার (১৩ জুন) ইতালিতে শুরু হওয়া জোটটির তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এই সিদ্ধান্ত হয়েছে। জোটভুক্ত দেশগুলোতে জব্দ করা রুশ সম্পদের মুনাফা থেকে এই ঋণ দেওয়া হবে। চলতি বছরের শেষ নাগাদ এই অর্থ পাবে ইউক্রেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

জি-৭ দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক রাশিয়ার জব্দকৃত সম্পদের পরিমাণ প্রায় ৩২৫ বিলিয়ন ডলার। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বেশিরভাগ সম্পদ বেলজিয়ামে রয়েছে।

জি-৭ দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এই দেশগুলো ইউক্রেনকে গুরুত্বপূর্ণ আর্থিক ও সামরিক সহযোগিতা দিয়ে আসছে।

দক্ষিণ ইতালির পুগলিয়াতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে একটি যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৫ হাজার কোটি ডলারের ঋণের ‘এই অর্থ ইউক্রেনের কাজে লাগবে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা মনে করিয়ে দেবে যে, আমরা পিছপা হচ্ছি না।’

যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের এ সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আন্তর্জাতিক আইন অনুসারে, রাশিয়ার জব্দকৃত সম্পদ দেশগুলো ইউক্রেনকে দিতে পারে না। কিন্তু রুশ সম্পদ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সুদ আয় হচ্ছে। প্রতি বছর সুদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। ফলে এই সুদকে সৃজনশীল উপায়ে কাজে লাগাতে চাইছে দেশগুলো।

পরিকল্পনা অনুসারে, আন্তর্জাতিক বাজার থেকে একটি ঋণ গ্রহণ করে প্রতি বছর ইউক্রেনকে ৫ হাজার কোটি ডলার দেওয়া হবে। ঋণের কিস্তি হিসেবে রুশ সম্পদের সুদ থেকে প্রতি বছর ৩ বিলিয়ন করে পরিশোধ করা হবে।

/এএকে/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ুুু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ুুু মিছিল
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু