রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারিতে সম্মত ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৪, ১৭:৩৮আপডেট : ২০ জুন ২০২৪, ২২:৩৭

ইউক্রেনে অভিযান চালানোয় রাশিয়ার বিরুদ্ধে ১৪ তম নিষেধাজ্ঞা প্যাকেজে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। বৃহস্পতিবার (২০ জুন) কূটনীতিকরা বলেছেন, এর মধ্যে ইইউ জলসীমায় রুশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আবারও রফতানি ওপর নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

নতুন করে ৪৭ টি সংস্থা ও ৬৯ ব্যক্তিকে ইইউয়ের নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হলো। এর ফলে রাশিয়ার অন্তত ২২০০ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।

আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হলে প্যাকেজটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।

কূটনীতিকরা বলেছেন, ইইউ দেশগুলো অনুমোদিত সংস্থার তালিকায় ট্যাঙ্কার যুক্ত করেছে। সেই সঙ্গে যে দুটি রাশিয়ান মালিকানাধীন জাহাজ উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে-সেগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে।

এদিকে, আগামী ১ জুলাই পর্যন্ত ইইউ প্রেসিডেন্সির দায়িত্বে রয়েছে বেলজিয়াম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বেলজিয়াম জানিয়েছে, বিদ্যমান নিষেধাজ্ঞার প্রভাবকে সর্বাধিক করে তুলবে এই নিষেধাজ্ঞা।

এক মাসেরও বেশি সময় ধরে নতুন নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক চলছে দেশগুলোর মধ্যে। জার্মানির বাধার মুখে শেষ পর্যন্ত কমিশনের একটি প্রস্তাব ভেস্তেও গেছে।

তবে নতুন এই পদক্ষেপে, তৃতীয় দেশের মাধ্যমে ইইউ দেশগুলোর সহায়ক সংস্থাগুলোর পণ্য পুনরায় রাশিয়ায় রফতানি বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বহুমুখী ব্যবহারের প্রযুক্তির প্রবাহও বন্ধ করা হয়েছে। যেমন: ওয়াশিং মেশিন চিপকে রাশিয়া সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।

২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে মস্কোর ওপর ১৪ দফায় নিষেধাজ্ঞা দিলো ইইউ-ভূক্ত দেশগুলো। 

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে