ডনেস্কে রাশিয়ার অগ্রগতি, হুমকির মুখে ইউক্রেনের সরবরাহ লাইন

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৪, ২১:০৭আপডেট : ০১ আগস্ট ২০২৪, ২১:০৭

পূর্ব ইউক্রেনের ডনেস্কে জুলাই মাসের শেষ সপ্তাহে আট মাসের মধ্যে সর্ববৃহৎ আক্রমণ শুরু করেছে রাশিয়া। এই অভিযানে কয়েকটি গ্রাম দখল করে ইউক্রেনীয় সেনাবাহিনীর মূল সরবরাহ রুট বন্ধ করার চেষ্টা করছে তারা। আর ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও দখলকৃত ক্রিমিয়ায় কয়েকটি হামলা করেছে। যা প্রমাণ করছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করতে কিয়েভের কৌশল কার্যকর হচ্ছে।

রাশিয়ার আক্রমণ মূলত ডনেস্কের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে। বাখমুতের পশ্চিম থেকে শুরু করে আভদিভকা ও ডনেস্ক শহরের পশ্চিম পর্যন্ত চলছে রুশ আক্রমণ।

রাশিয়ার বাহিনী এই এলাকায় তাদের অবস্থান ও অগ্রগতি ধরে রাখার চেষ্টা করছে যাতে ইউক্রেন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারে। এ জন্য নিজেদের সেনাদের ব্যাপক ক্ষতি স্বীকার করতে হচ্ছে তাদের।

ব্রিটিশ সামরিক গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, মে ও জুন মাসে রাশিয়ার নিহত সেনা সংখ্যা দিনে প্রায় ১ হাজার ২০০ ছিল। এই দুই মাসে প্রায় ৭০ হাজার সেনা হারিয়েছে রাশিয়া।

ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, গত সপ্তাহে রাশিয়ার পশ্চিমমুখী অগ্রগতি জোরালো হয়েছে। দুটি ব্যাটালিয়ন আক্রমণ ঘটেছে।

রাশিয়ার কিছু আক্রমণ সফল হয়েছে। গত সপ্তাহে বেশ কয়েকটি গ্রাম দখল করেছে রুশ সেনারা। এর ফলে আভদিভকার কাছে তারা একটি মহাসড়কের ৭ কিমি কাছাকাছি পৌঁছে গেছে।

রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল, চাসিভ ইয়ারে একটি কৌশলগত উচ্চ ভূমি দখল। যা তাদের স্লোভিয়ানস্ক এবং ক্রামাটোরস্ক শহরের দিকে প্রবাহিত সমভূমিতে প্রবেশের সুযোগ দেবে।

ইউক্রেনীয় বাহিনী পূর্ব সিভার্সকি-ডনেস্ক খালের দিকে রাশিয়ার বাহিনীকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু সোমবারের রুশ প্রতিবেদন অনুসারে, সেনারা চাসিভ ইয়ার উত্তর দিকে খালের নিচে প্রবেশ করেছে।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের