দ্বিতীয় উষ্ণতম জুলাই দেখলো বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৪, ১৬:৫৬আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৬:৫৬

চলতি বছরের জুলাইকে বিশ্বের দ্বিতীয় উষ্ণতম জুলাই হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগের ১৩ মাসের উষ্ণতাকে ছাড়িয়ে গেছে ২০২৪ সালের জুলাই। বৃহস্পতিবার (8 আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেইঞ্জ সার্ভিসের মাসিক প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসের তাপমাত্রা প্রাক-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগের ১২ মাসের তাপমাত্রার গড় ছিল প্রাক-শিল্পযুগের চেয়ে ১ দশমিক ৬৪ ডিগ্রি বেশি।

বিশ্বের উষ্ণতম দুটো দিনও ছিল জুলাইয়ের। তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধির জন্য গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ও জলবায়ুর ‘এল নিনো’ পরিস্থিতি বা উষ্ণর পানির স্রোতের প্রভাবকে দায়ী করেছেন কোপার্নিকাসের বিশেষজ্ঞরা।

কোপার্নিকাসের বিজ্ঞানী জুলিয়ান নিকোলাস বলেন, ‘এল নিনোর প্রভাব শেষ হলেও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিসর বাড়ছে। সার্বিকভাবে, আমরা এখনও এক বছর আগের অবস্থানেই রয়েছি।’

বিগত বছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ের তাপমাত্রা শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

/এসকে/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম