জার্মানিতে উৎসবে ছুরি হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ০৮:৫১আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৮:৫১

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে ছুরি হামলায় তিনজন নিহত ও অপর চারজন গুরুতর আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে একটি উৎসব চলাকালে এ হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জার্মানির স্থানীয় সংবাদমাধ্যম বিল্ড ওয়েবসাইট জানিয়েছে, শহরের ৬৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উৎসবে অংশ নিতে আসা লোকজনের ওপর এলোমেলোভাবে ছুরিকাঘাত করে হামলাকারী।

হামলাকারী এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে।

উৎসবে একজন গায়ক ওই সময় গান গাইতেছিল। এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করেই তার কিছুটা দূরে একজনকে পড়ে যেতে দেখা যায়। ঘটনার পর সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশের হেলিকপ্টার শহরের ওপর দিয়ে টহল দিতে শুরু করে। সন্দেহভাজন হামলাকারীকে দলতে প্রায় ৪০টি কৌশলগত যানবাহন মোতায়েন করেছে পুলিশ।

ঘটনাস্থলেই জরুরি কর্মীদের আহতদের চিকিৎসা করতে দেখা গেছে।

পুলিশের মুখপাত্র আলেকজান্ডার ক্রেস্তাকে স্পিগেলের বরাত দিয়ে বিল্ড আরও জানিয়েছে, ধারণা করা হচ্ছে একজন হামলাকারী হামলাটি চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শহরের মেয়র টিম কুর্জবাচ বলেছেন, তিনদিন ধরে উৎসব চলার কথা ছিল। প্রতি রাতেই ২৫ হাজার লোকের উপস্থিতি আশা করা হচ্ছিলো। উৎসবের রাত এখন পরিণত হয়েছে আতঙ্কে। এ ধরনের হামলায় আমরা হতবাক।

/এস/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি