৪ দিন পর জীবিত ফিরে এলো ‘মৃত’ বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৩

একটি বিড়ালের ৯টি জীবন থাকার মিথকে বাস্তবে প্রায় প্রমাণ করলো নিকি নাইটের প্রিয় পোষা বিড়াল ‘টেড’। যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারের নিউবি শহরের বাসিন্দা নাইটের বিড়াল টেডকে মৃত ঘোষণা করে দাহ করা হয়েছিল। কিন্তু, চার দিন পর টেড হঠাৎ করেই বাড়িতে ফিরে এলো, যা তার পরিবারের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।

বিবিসির খবরে বলা হয়, নাইট পরিবারের প্রতিবেশীরা জানায়, টেড তাদের পুকুরে ডুবে মারা গেছে। সেই সময় নাইট তুরস্কে ছুটিতে ছিলেন। তিনি দূর থেকেই থর্নাবি শহরে টেডের জন্য অন্ত্যেষ্টিক্রিয়া ও দাহের ব্যবস্থা করেন। পরিবার শোকের মধ্যে থাকলেও চার দিন পর টেড হঠাৎ বাড়িতে ফিরে আসে।

নিকি নাইট বলেছেন, টেড আমাদের পরিবারের খুব প্রিয় সদস্য। তার মৃত্যুর খবর শোনার পর আমি আমার স্বামী এবং চার সন্তানকে জানাতে হয়েছিল, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ছিল। তিনি ‘হেভেনলি পেটস ক্রেমেটোরিয়ামে’ টেডের দাহের ব্যবস্থা করেন।

তবে দাহের চার দিন পর, নাইট তুরস্কে ছুটিতে থাকা অবস্থায় তার বিড়াল-সিটার থেকে বেশ কয়েকটি মিস কল পান। তিনি জানান, আমি তখন টেডের মৃত্যু নিয়ে শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছিলাম। কিন্তু যখন আমার বিড়াল-সিটার আমাকে জানালো যে টেড ঘরে ফিরে এসেছে, তখন প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি।

বিবিসি লিখেছে, নাইট বিড়াল-সিটারকে ভিডিও কলের মাধ্যমে টেডকে লাইভ দেখাতে বলেন। তখনই নিশ্চিত হন যে, টেড আসলে জীবিত। তবে এর মধ্যে তিনি ১৩০ পাউন্ড খরচ করে অন্য এক বিড়ালের দাহ সম্পন্ন করেছেন।

পরে, যখন তিনি টেডের ‘ছাই’ নিতে গিয়েছিলেন, তখন দেখেন, তা লেবেল করা হয়েছে ‘নট ডেড টেড’ নামে।

হেভেনলি পেটস ক্রেমেটোরিয়ামের পরিচালক ভিকি ক্রালান এই ঘটনাকে মিশ্র অনুভূতির বলে উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছেন যে, হয়তো অন্য কোনও পরিবার তাদের প্রিয় পোষা প্রাণী হারিয়েছে।

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু