মার্কিন নির্বাচনের আগে ইউক্রেন সফরে পেন্টাগন প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ০৫:৩৪আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩৪

ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফরে রয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার (২১ অক্টোবর) কিয়েভে পৌঁছান তিনি। সফরে ইউক্রেনের জন্য নতুন ৪০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহ আগে অস্টিনের সফরের খবরটি এলো। প্রেসিডেন্ট জো বাইডেনের পেন্টাগন প্রধান হিসেবে ইউক্রেনে এটি তার চতুর্থ এবং সম্ভাব্য চূড়ান্ত সফর। এই সফরে তিনি ইউক্রেনের নিরাপত্তার ওপর জোর দিয়েছেন।

ইউক্রেনে দুই বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের আত্মরক্ষার লড়াইকে পশ্চিমের নিজস্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন অস্টিন। তিনি বলেন, কিয়েভকে সহায়তা অব্যাহত রাখতে ব্যর্থ হলে সমগ্র ইউরোপে ‘পুতিনের ছায়া’ পড়বে।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিসামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে বলেছেন, রাশিয়ার ভূখণ্ডের গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য মার্কিন-সরবরাহকৃত অস্ত্র ব্যবহারে বাইডেনের বিধিনিষেধ শিথিল করার বিষয়ে অস্টিনের সঙ্গে কথা বলেছেন তিনি।

তবে বাইডেন প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন নীতিতে কোনও পরিবর্তন হতে পারে এমন কোনও ঘোষণা দেননি অস্টিন। বরং তিনি আরও ইউক্রেনের জন্য অতিরিক্ত যুদ্ধাস্ত্র, সাঁজোয়া যান এবং ট্যাংক-বিধ্বংসী অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছেন।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী