পুলিশি সহিংসতার বিরুদ্ধে পতুর্গালে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ১০:১৮আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১০:১৮

পুলিশি সহিংসতার বিরুদ্ধে এবার মাঠে নেমেছে পর্তুগালবাসী। শনিবার (২৬ অক্টোবর) লিসবনের কেন্দ্রীয় সড়কে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে হাজারো মানুষ।  এসময় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড বহন ও নানা স্লোগান দিচ্ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাজধানীর বাইরের অঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অধিকার সংগঠন ‘ভিদা জুস্তা' বিক্ষোভের ডাক দেয়।

গত সোমবার আমাদোরা শহরতলিতে ৪৩ বছর বয়সী শেফ ওডায়ার মোনিজকে গুলি করে হত্যা করে পুলিশ। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পর্তুগাল।

বিক্ষোভকারীরা ‘ওডায়ারের জন্য ন্যায়বিচার’ বলে স্লোগান দেয়। এসময় ‘আমাদেরকে হত্যা বন্ধ করো’ এবং ‘হত্যাকারী পুলিশ হলে কার কাছে যাব?’-লেখা পোস্টার ও প্ল্যাকার্ড বহন করে তারা।

পুলিশের বিরুদ্ধে লেখা পোস্টার হাতে বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স।

বিক্ষোভ থেকে ৩৬ বছর বয়সী ফাবিও লিমা বলেন, ‘আমাদের এলাকায় পুলিশি সহিংসতা একটি সাধারণ ঘটনা।’

তিনি আরও বলেন, ‘যারা আমাদের শান্তি ও নিরাপত্তা দেওয়ার জন্য আছে, তারা আমাদের উদ্বিগ্ন ও ভীত করে তুলছে। আমার পাড়ায় পুলিশের অনুপস্থিতিতে আমি বেশি নিরাপদ বোধ করি!’

৪২ বছর বয়সী গ্যাব্রিয়েলা ফেরেইরা বলেছেন, ‘পুলিশ বাহিনীতে এমন কিছু ব্যক্তি আছেন যারা প্রকাশ্যে বর্ণবাদী এবং যারা ফ্যাসিস্ট বা উগ্র-ডানপন্থি রাজনীতির সাথে যুক্ত থাকতে পারে।’

গত বছর জাতিসংঘের বর্ণবাদ দূরীকরণ কমিটি পর্তুগালে বিশেষ করে আফ্রিকান বংশোদ্ভূত লোকদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের