ভূমধ্যসাগরে রুশ কার্গো জাহাজডুবিতে নিখোঁজ ২ ক্রু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:১৭

ভূমধ্যসাগরে স্পেন ও আলজেরিয়ার মধ্যবর্তী অঞ্চলে রুশ কার্গো জাহাজ উরসা মেজর ডুবে গেছে। এ ঘটনায় জাহাজের দুই ক্রু নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, জাহাজটির ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের পর এটি ডুবে যায়। এতে থাকা ১৬ জন ক্রুর মধ্যে ১৪ জনকে উদ্ধার করে স্পেনে নিয়ে যাওয়া হয়েছে।

এলএসইজি জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, উরসা মেজর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ১১ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল। সর্বশেষ সোমবার রাত ১০টা ৪ মিনিটে (গ্রিনউইচ মান সময়) আলজেরিয়া ও স্পেনের মধ্যবর্তী এলাকায় জাহাজটির সংকেত পাওয়া যায়।

প্রাথমিকভাবে সেন্ট পিটার্সবার্গ থেকে রওনা হওয়ার সময় জাহাজটি রাশিয়ার ভ্লাদিভোস্তক বন্দরে যাওয়ার কথা জানায়। তবে এটি পূর্বে সিরিয়ার টারটুস বন্দরে থামার রেকর্ড রয়েছে।

জাহাজটির পরিচালনা ও মালিকানা নিয়ে কাজ করে ওবোরনলজিস্টিকস-এর একটি সহযোগী প্রতিষ্ঠান এসকে-ইউগ। তবে জাহাজডুবির বিষয়ে প্রতিষ্ঠান দুটি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

২০ ডিসেম্বর এক বিবৃতিতে ওবোরনলজিস্টিকস জানায়, জাহাজটি ভ্লাদিভোস্তক বন্দরে স্থাপনের জন্য বিশেষায়িত বন্দর ক্রেন এবং নতুন আইসব্রেকারের যন্ত্রাংশ পরিবহন করছিল।

নিখোঁজ দুই ক্রুকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এএ/
সম্পর্কিত
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
জার্মানির স্যাক্সনি-আনহাল্টে জয় পেলো কট্টর ডানপন্থি দল এএফডি
সর্বশেষ খবর
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
বোয়ালমারীতে খানাখন্দে বেহাল সড়ক, দুর্ভোগে মানুষ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন