কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৫

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত তিনজন বেসামরিক নিহত ও একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে এই ড্রোন হামলা চালায় রুশ সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষে দুই পুরুষ ও এক নারী নিহত হন এবং আরও একজন আহত হয়েছেন। কিয়েভের আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, হামলায় একটি বহুতল আবাসিক ভবন, আটটি ব্যক্তিগত বাড়ি, বাণিজ্যিক স্থাপনা এবং বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ইউনিট ও ভ্রাম্যমাণ ড্রোন শিকারি দল ৫৮টি রুশ ড্রোনের মধ্যে ২৫টি ভূপাতিত করেছে এবং ২৭টি ড্রোনকে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে দিক পরিবর্তন করানো হয়।

তিন বছরের কাছাকাছি সময় ধরে চলমান যুদ্ধে ইউক্রেনে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালে রাশিয়া ৭ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণ। এর বেশিরভাগই ভূপাতিত বা দিক পরিবর্তন করা হয়েছে, তবে অনেক ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

যুদ্ধের শুরু থেকেই মস্কো বেসামরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম