ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা বন্ধ: সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ২০:২৬আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২১:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা ও সামরিক সহায়তা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ। বুধবার (৫ মার্চ) ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

র‍্যাটক্লিফ বলেন, সামরিক ও গোয়েন্দা সহায়তার ক্ষেত্রে যে বিরতি এসেছে, সেটি কাটিয়ে উঠবো বলে মনে করি। ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবো। তবে একই সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্যও কাজ করবো।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে পুনরায় সহায়তা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করবেন।

ফক্স নিউজকে তিনি বলেন, যদি আলোচনাগুলো ফলপ্রসূ হয় এবং আত্মবিশ্বাস বাড়ানোর মতো কিছু ব্যবস্থা নেওয়া যায়, তবে প্রেসিডেন্ট সহায়তা পুনর্বিবেচনা করবেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় ৮৬ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী, মার্কিন কংগ্রেস ও প্রতিরক্ষা বিভাগের বাজেট থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার বেশিরভাগ অর্থ ইউক্রেনের জন্য অস্ত্র উৎপাদনে ব্যয় হয়েছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, ট্যাংক, উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা ও বুলেটপ্রুফ জ্যাকেট।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিওর সাক্ষাৎ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু