খনিজসম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেন সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ২৩:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ২৩:৪৯

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান খনিজসম্পদ চুক্তি নিয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) একটি সমঝোতা স্মারক সই হতে পারে। অনলাইনে এই সই হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ওয়াশিংটন ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিয়েছে, তার বিনিময় হিসেবে দেশটিকে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত খনিজ সম্পদে বিশেষ প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব রেখেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহের শেষে ট্রাম্প প্রশাসন একটি নতুন ও বিস্তৃত চুক্তির প্রস্তাব দেওয়ার পর ইউক্রেনের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য ওয়াশিংটনে যায়। যদিও প্রাথমিকভাবে সম্মত হওয়া ফ্রেমওয়ার্ক চুক্তিটি এখনও সই হয়নি। 

জেলেনস্কি বৃহস্পতিবার কিয়েভে সাংবাদিকদের বলেন, এটি একটি সমঝোতা স্মারক। আমাদের ইতিবাচক ও গঠনমূলক অভিপ্রায় রয়েছে।

তিনি জানান, চূড়ান্ত চুক্তি সইয়ের আগে এই সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব মার্কিন পক্ষ থেকে এসেছে। চূড়ান্ত চুক্তি ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। 

ইউক্রেনের অর্থমন্ত্রী বলেছেন, চুক্তি নিয়ে আলোচনায় কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই অগ্রগতি নথিবদ্ধ করার প্রথম ধাপ হলো এই সমঝোতা স্মারক।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি