উইকিলিকসের দাবি খারিজ করলেন আইএমএফ প্রধান

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০১৬, ০৮:৩৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ০৮:৩৭

উইকিলিকসের ফাঁস করা তথ্যকে ‘অর্থহীন’ বলে খারিজ করে দিয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টিন লিগারডে। এ প্রসঙ্গে গ্রিসের প্রেসিডেন্ট অ্যালেক্সিজ সাইপ্রাস বরাবর কড়া ভাষায় এক চিঠি পাঠান ক্রিস্টিন।

ক্রিস্টিন তার চিঠিতে লেখেন, ‘আইএমএফ বিশ্বাসের ভিত্তিতে সমঝোতা করে থাকে, কোনও হুমকির প্রেক্ষিতে নয়। আইএমএফ লিকসের মাধ্যমে যোগাযোগ করে না।’

তিনি বলেন, এই ঘটনার প্রেক্ষিতে প্রকৃতপক্ষে কোনও উন্নয়ন সম্ভব কিনা তা নিয়ে তিনি সন্দিহান হয়ে পড়েছেন। তিনি জানান, আইএমএফ প্রতিনিধি দলকে আবারও এথেন্সে পাঠাবেন ও আলোচনা চালিয়ে যেতে বলবেন।

ক্রিস্টিন বলেন, আলোচনা এখনও বেইলআউট চুক্তি থেকে অনেক দূরে রয়েছে।    

প্রসঙ্গত, গ্রিসের বেইলআউট প্রশ্নে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার আলাপচারিতার একটি অংশ ফাঁস করে সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস।

ফাঁস হওয়া নথিতে দেখা যায়, আইএমএফ-এর কর্মকর্তারা গ্রিক বেইলআউট ইস্যুতে আলোচনা বন্ধের জন্য গ্রিস, জার্মানি ও ইইউকে চাপ দেওয়ার ব্যাপারে আলাপ করছেন। এরইমধ্যে এ ব্যাপারে আইএমএফ-এর কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে গ্রিস। 

ফাঁস হওয়া ওই আলাপচারিতায় আইএমএফের ইউরোপ বিভাগের প্রধান পল থমসেন এবং গ্রিসে নিয়োজিত আইএমএফ দলের নেতা দেলিয়া ভেলকুলেসকুকে অংশ নিতে দেখা যায়। ১৯ মার্চ একটি কনফারেন্স ফোনালাপে তাদের মধ্যে এ আলোচনা হয়। আলোচনায় উঠে আসে, গ্রিসের ঋণ পরিশোধের জন্য বেঁধে দেওয়া জুলাইয়ের সময়সীমার কথা।  সূত্র: বিবিসি

/ইউআর/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের