ট্রাম্পকে নিয়ে হট মাইকে ম্যাক্রোঁর গোপন স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৬, ২২:০৪আপডেট : ১৬ জুন ২০২৬, ২২:০৪

জি-৭ সম্মেলনের সাইডলাইনে অসাবধানতাবশত চালু থাকা একটি হট মাইকে ধরা পড়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এক গোপন স্বীকারোক্তি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভ্যর্থনা জানানোর সময় ম্যাক্রোঁকে বলতে শোনা যায়, সোমবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আলোচনাটি ‘কঠিন’ ছিল।

শুলক, ইরান যুদ্ধ ও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করা নিয়ে ট্রাম্পের হুমকির জেরে ওয়াশিংটন ও প্যারিসের মধ্যে চলমান উত্তেজনারই ইঙ্গিত দেয় এই সংক্ষিপ্ত কথোপকথন।

মাইকে শোনা যায়, ম্যাক্রোঁ ইউক্রেনীয় প্রেসিডেন্টকে এই সম্মেলনে আরও কিছু সময় থাকার অনুরোধ করেন। তবে ব্রাসেলসে পূর্বনির্ধারিত কাজ থাকায় জেলেনস্কি অপারগতা জানান। এরপর ম্যাক্রোঁ জানতে চান, ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির কোনও দ্বিপক্ষীয় বৈঠক নির্ধারিত হয়েছে কি না। জবাব ‘না’ শুনে ম্যাক্রোঁ বলেন, ‘ঠিক আছে, আমি সেটার ব্যবস্থা করছি’।

মূলত কিয়েভের শর্ত মেনে ইউক্রেন শান্তি চুক্তি বাস্তবায়নে ট্রাম্পকে রাজি করাতে ইউরোপীয় নেতারা যখন চাপ দিচ্ছেন, তখন ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন ম্যাক্রোঁ।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকটি প্রকাশ্য বিরোধে রূপ নেওয়ার পর থেকেই দুই নেতার সম্পর্ক তলানিতে ঠেকেছিল। সে সময় ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কির বিরুদ্ধে ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগ তোলেন এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ সমাপ্তির চুক্তি মেনে নিতে চাপ দেন। অন্যথায় মার্কিন সহায়তা প্রত্যাহারেরও হুমকি দেন ট্রাম্প। এর জেরে যৌথ সংবাদ সম্মেলন ও খনিজ চুক্তি বাতিল হয় এবং জেলেনস্কি হোয়াইট হাউস ছাড়েন। এমনকি ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সামরিক সহায়তা স্থগিত করেছিল।

দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধানের ঘোষণা দেওয়া ট্রাম্পের শান্তি আলোচনা গত জানুয়ারিতে থমকে যায়। এর জন্য ইউক্রেনীয় নেতাকে দায়ী করে ট্রাম্প বলেছিলেন, একমাত্র ‘জেলেনস্কিই’ এর পথে বাধা। ট্রাম্প দাবি করেছিলেন, ভ্লাদিমির পুতিন চার বছরের এই আগ্রাসন শেষ করতে প্রস্তুত হলেও ইউক্রেন চুক্তি করতে কম আগ্রহী। অথচ ইউরোপীয় মিত্রদের দাবি, মস্কো আসলে যুদ্ধ শেষ করতে নয়, নতুন পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে আরও অঞ্চল দখল করতে চায়।

তবে বর্তমান জি-৭ সম্মেলনে দুই নেতার সম্পর্ক কিছুটা স্থিতিশীল বলে মনে হচ্ছে। মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি ট্রাম্পকে রাশিয়ার ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ট্রাম্প এটি করতে পারেন, অথবা হয়তো কেবল তিনিই পারেন। অন্যদিকে ট্রাম্পও জেলেনস্কির সঙ্গে বৈঠককে ‘খুব ভালো’ উল্লেখ করে বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে চুক্তি করা।

সূত্র: ডেইলি বিস্ট

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পের ইরান চুক্তির যে ৮ প্রশ্নের উত্তর এখনও মেলেনি
‘দারুণ মজা’, কালাই রুটি আর রাজহাঁসের মাংস খেয়ে মার্কিন রাষ্ট্রদূত
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’, ক্ষুব্ধ রিপাবলিকান কট্টরপন্থিরা
সর্বশেষ খবর
ট্রাম্পের ইরান চুক্তির যে ৮ প্রশ্নের উত্তর এখনও মেলেনি
ট্রাম্পের ইরান চুক্তির যে ৮ প্রশ্নের উত্তর এখনও মেলেনি
‘দারুণ মজা’, কালাই রুটি আর রাজহাঁসের মাংস খেয়ে মার্কিন রাষ্ট্রদূত
‘দারুণ মজা’, কালাই রুটি আর রাজহাঁসের মাংস খেয়ে মার্কিন রাষ্ট্রদূত
পাঁচ স্থানে বড় পর্দা, বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঢাবি ক্যাম্পাস
পাঁচ স্থানে বড় পর্দা, বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঢাবি ক্যাম্পাস
প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’
প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’
সর্বাধিক পঠিত
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি