হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২

হাঙ্গেরির একটি কবরস্থানে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী কবর খোঁড়ার প্রতিযোগিতা। শনিবার দেশটির উত্তরাঞ্চলের নিয়েরশেউইফালু পাবলিক কবরস্থানে ৩৮ জন প্রতিযোগী কোদাল ও শাবল নিয়ে অংশ নেন।

হাঙ্গেরিয়ান অ্যাসোসিয়েশন অব সেমেটারি মেইনটেইনার্স অ্যান্ড অপারেটরস এই প্রতিযোগিতার আয়োজন করে। কবর খোঁড়ার পেশার দক্ষতা তুলে ধরা এবং মৃত্যু নিয়ে সামাজিক সংকোচ কাটানোই ছিল এর মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশ নেয় দুই সদস্যবিশিষ্ট ১৯টি দল। গ্রীষ্মের প্রখর তাপে শক্ত হয়ে যাওয়া মাটিতে দ্রুততম ও নিখুঁত আকারের কবর খোঁড়ার লড়াই করেন তারা। বিজয়ী রবার্ট নাগি ও তার সহযোগী লাসলো কিশ ১ ঘণ্টা ২১ মিনিটে নির্ধারিত মাপের কবর খুঁড়ে জয় পান।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কবরটির গভীরতা ১ দশমিক ৬ মিটার, দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ ৮০ সেন্টিমিটার হতে হয়। বিজয়ী দল পুরস্কার হিসাবে পেয়েছে ২ লাখ হাঙ্গেরিয়ান ফরিন্ট, যা প্রায় ৭৮ হাজার টাকার সমান।

বিজয়ী রবার্ট নাগি বলেন, এখানে সৌন্দর্যের চেয়ে গতিই মূখ্য বিষয়। তবে বাস্তবে দাফনের জন্য কবর খোঁড়ার সময় নির্ধারিত মাপ ঠিক রাখা এবং কবরটি সুন্দরভাবে তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।

সূত্র : এপি 

/এসএইচএম/
সম্পর্কিত
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
মক্কার আকাশে হুথি ড্রোন, ভূপাতিত করলো সৌদি আরব
বিশ্ববাজারে কমলো তেলের দাম
সর্বশেষ খবর
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
জাপান গেলেন সেনাপ্রধান
জাপান গেলেন সেনাপ্রধান
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার