জার্মানিতে আশ্রয় না পাওয়া শরণার্থীদের দ্বীপান্তরিত করার দাবি

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৬, ১৯:১৬আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৯:১৬

জার্মানির ডানপন্থী ও জাতীয়তাবাদী দল এএফডি পার্টি দেশটিতে রাজনৈতিক আশ্রয় না পাওয়া শরণার্থীদের দ্বীপান্তরিত করার দাবি জানিয়েছে। ইউরোপের বাইরের একটি এসব শরণার্থীদের স্থানান্তরের দাবি জানিয়েছে দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জার্মানির শরণার্থী সংকটের প্রেক্ষিতে বিতর্কিত এএফডি পার্টি গড়ে ওঠে। দলটির নেতৃত্ব দিচ্ছেন ফ্রয়েক পেত্রি। তিনি দাবি করেছেন, জার্মানির শরণার্থী কার্যালয়ের উচিত একটি অভিবাসন ব্যুরো চালু করা।

পেত্রি বলেন, অবৈধ অভিবাসী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীর মধ্যে যাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তাদের জাতিসংঘের হেফাজতে ইউরোপের বাইরে কোনও দ্বীপে স্থানান্তর করা উচিত।

পেত্রি কোনও দ্বীপের নাম উল্লেখ না করলেও জার্মানির সংবাদমাধ্যম মনে করে, দলটি আসলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নারাউ ও মানুসের কথা বলতে চেয়েছেন। এই দ্বীপগুলো অস্ট্রেলিয়া শরণার্থী ক্যাম্প হিসেবে ব্যবহার করছে।

ইহুদি বিদ্বেষ এর কারণে গত মাসে বিতর্কিত এএফডি ভাঙনের মুখোমুখি হয়। এর আগে এ বছরের শুরুতে দলটির ইশতেহারে ‘ইসলামের কোনও স্থান নেই’ উল্লেখ করে বিতর্কের মুখে পড়ে।

জার্মানি থেকে যথাক্রমে ১৪ হাজার ও ১৩ হাজার ২০০ কিলোমিটার দূরে অবস্থিত নারাউ ও মানুস দ্বীপ। জার্মানির শরণার্থী কার্যালয় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আগত অসংখ্য শরণার্থীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে। ২০১৫ সালে সর্বোচ্চ সংখ্যক শরণার্থী দেশটিতে প্রবেশ করে। ওই বছর ১১ লাখেরও বেশি শরণার্থী দেশটিতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম