জার্মানিতে সন্দেহভাজন সিরীয় যুদ্ধাপরাধী গ্রেফতার

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৭, ১৯:১০আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৯:১১

জার্মান পুলিশের প্রতীকী ছবি জার্মান পুলিশ দুই সিরীয় নাগরিককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের একজন সন্দেহভাজন যুদ্ধাপরাধী বলে ধারণা করছে পুলিশ।পশ্চিম জার্মানির গিয়েসেন ও ডুয়েসেলডর্ফ এলাকা অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জার্মান প্রসিকিউটর জানিয়েছেন, গ্রেফতারকৃত যে সিরীয় নাগরিককে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তিনি ২০১৩ সালে সিরিয়ায় ৩৬ জন সরকারি কর্মকর্তাকে হত্যায় জড়িত।

গ্রেফতারকৃত আবদালফাতাহ (৩৫) আল-কায়েদার সমর্থক নুসরা ফ্রন্টের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তার বিরুদ্ধে শরিয়া আইনে মৃত্যুদণ্ড জারি রয়েছে।

জার্মান সংবাদমাধ্যম স্পেইজেল অনলাইন জানিয়েছে, আবদালফাতাহ জার্মানিতে শরণার্থী হিসেবে আশ্রয় চেয়েছেন।

গ্রেফতারকৃত অপর ব্যক্তির নাম আবদুলরহমান (২৬)। তাকেও নুসরা ফ্রন্টের সদস্য হিসেবে সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে। তিনি এ সংগঠনটির অর্থ ও পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাকেও যুদ্ধাপরাধী হিসেবে সন্দেহ করা হচ্ছে কিনা তা জানাননি প্রসিকিউটর।

উল্লেখ্য, সিরিয়ায় যুদ্ধরত সরকার ও বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম