জার্মানিতে আক্রান্তের সংখ্যা শনাক্তের চেয়ে ১০ গুণ বেশি: গবেষণা

বিদেশ ডেস্ক
০৪ মে ২০২০, ২০:৪৩আপডেট : ০৪ মে ২০২০, ২০:৪৫

জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে দশগুণ বেশি হতে পারে। ইউনিভার্সিটি অব বন-এর গবেষকরা এই আশঙ্কার কথা জানিয়েছেন। দেশটির সবচেয়ে বেশি আক্রান্ত এই হেইন্সবার্গ শহরে পরিচালিত ফিল্ড ট্রায়ালের উপসংহারে একথা জানিয়েছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

জার্মানিতে আক্রান্তের সংখ্যা শনাক্তের চেয়ে ১০ গুণ বেশি: গবেষণা

প্রাথমিক গবেষণার পর গবেষকরা অশনাক্ত সংক্রমিত ব্যক্তিদের দ্বারা সংক্রমণের বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। অনেক আক্রান্ত ব্যক্তির কোনও লক্ষণ নেই।

এই গবেষণাটি এখনও কোনও বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়নি। এমন সময় এই প্রতিবেদনের কথা সামনে আসলো যখন সোমবার থেকে জার্মানি করোনার বিস্তার ঠেকাতে জারি করা বেশ কিছু বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে। জাদুঘর, সেলুন, গির্জা ও কার উৎপাদন কারখানা নির্দিষ্ট শর্তে চালু করা হচ্ছে।

হেন্ড্রিক স্ট্রিক ও গুন্তার হার্টম্যানের গবেষণার উপসংহারে বলা হয়েছে, জার্মানিতে বসবাসরত প্রায় ১৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারি আক্রান্ত শনাক্তের চেয়ে তা দশগুণ বেশি। সরকারি হিসেবে এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬০ হাজার। তাদের গবেষণায় উঠে এসেছে, প্রতি পাঁচজন আক্রান্তের মধ্যে একজনের কোনও লক্ষণ নেই।

এক বিবৃতিতে হার্টম্যান বলেন, গবেষণার এই ফলাফল ভাইরাসের বিস্তার কীভাবে ঘটছে সেটির হিসাব করতে কাজে লাগবে।

গবেষণার অংশ হিসেবে নেদারল্যান্ডস সীমান্তবর্তী হেইন্সবার্গ পৌর শহরের ৯১৯ জন মানুষের নমুনা সংগ্রহ করা হয়। জার্মানিতে এই শহরে মৃত্যুর হার সবচেয়ে বেশি।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী