নামিবিয়া গণহত্যার দায় স্বীকার জার্মানির

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২১, ১৮:৩৪আপডেট : ২৮ মে ২০২১, ১৮:৩৪

শতাধিক বছর আগে ঔপনিবেশিক আমলে নামিবিয়ায় গণহত্যা চালানোর কথা সরকারিভাবে স্বীকার করলো জার্মানি। এই গণহত্যার ঘটনায় ১৩৪ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জার্মান ঔপনিবেশিকরা বিংশ শতকের শুরুতে হেরেরো ও নামা জনগোষ্ঠীর লাখো মানুষকে হত্যা করে। এত বছর শুক্রবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস সরকারিভাবে এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকার করলেন।

এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানির ঐতিহাসিক ও নৈতিক দায় থেকে আমরা নামিবিয়া ও নিহতদের উত্তরাধিকারীদের কাছে ক্ষমা চাইব।

তিনি আরও জানান, নিহতদের ভয়াবহ দুর্ভোগের স্বীকৃতি হিসেবে দেশটির উন্নয়নে একটি কর্মসূচির মাধ্যমে ১৩৪ কোটি ডলার ব্যয় করা হবে। ত্রিশ বছর ধরে নামিবিয়ার অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কর্মসূচিতে বিনিয়োগ করা হবে। যার উপকার পাবে গণহত্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলো।

জার্মান মন্ত্রী বলেন, আজ থেকে সরকারিভাবে ওই হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হবে।

নামিবিয়া সরকারের এক মুখপাত্র জানান, গণহত্যার স্বীকৃতি সঠিক পথে জার্মানির প্রথম পদক্ষেপ। তবে দেশটির কয়েকজন নেতা জার্মানির কাছে সরকারের বিক্রি হওয়ার অভিযোগ করেছেন। তারা জার্মানির এই আর্থিক সহযোগিতা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।

জার্মান সরকারের শুক্রবার এই বিবৃতি নামিবিয়ার সঙ্গে পাঁচ বছর ধরে আলোচনার ফলশ্রুতিতে এসেছে। ১৮৮৪ থেকে ১৯১৫ সাল পর্যন্ত নামিবিয়া জার্মানির দখলে ছিল। গণহত্যার সময় জার্মান দক্ষিণ পশ্চিম আফ্রিকা বলে পরিচিত ছিল অঞ্চলটি। এই গণহত্যাকে ইতিহাসবিদরা বিশ শতকের শুরুর দিকে ভুলে যাওয়া গণহত্যা বলে অভিহিত করেছেন।

/এএ/
সম্পর্কিত
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি
সর্বশেষ খবর
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
একাদশে ভর্তির ফল প্রকাশ বুধবার রাত ৮টায়
একাদশে ভর্তির ফল প্রকাশ বুধবার রাত ৮টায়
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার