কোলনে যৌন হয়রানি

কঠোর অভিবাসন আইনের প্রস্তাব মের্কেলের

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ২১:৫২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২২:০৮

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মের্কেল নববর্ষ উৎসবে জার্মানির কোলন শহরে নারীদের যৌন নিপীড়নের ঘটনার পর সমালোচিত জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল অভিবাসন আইন কঠোর প্রস্তাব করেছেন। মের্কেলের প্রস্তাবিত আইনে, জার্মানিতে অবস্থানরত কোনও অভিবাসী অপরাধ করলে তাকে দেশে ফেরত পাঠানো যাবে।

বিবিসির খবরে বলা হয়েছে, জার্মান চ্যান্সেলর ঘোষণা করেছেন, আশ্রয়প্রার্থী বা অভিবাসীরা অপরাধ করলে যাতে করে নিজ দেশে ফেরত পাঠানো যায় সে লক্ষ্যে তারা আইন সংশোধন করবেন।

শনিবার দলের বৈঠক শেষে মের্কেল বলেন, যারা অপরাধ করছে, তারা আইন লঙ্ঘন করছেন। কাজেই এর একটা পরিণাম অবশ্যই হতে হবে।

অ্যাঞ্জেলা মের্কেলই গত বছর ১০ লাখেরও বেশি শরণার্থীকে জার্মানিতে স্বাগত জানিয়েছিলেন। যৌন হামলার ঘটনায় অভিবাসীরা জড়িত বলে অভিযোগ ওঠে। এ যৌন হামলার ঘটনায় মের্কেলের অভিবাসন নীতিই প্রশ্নের মুখে পড়ে।  মের্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টির ভেতরেই ক্ষোভের সৃষ্টি হয়।

দলের নেতারা দাবি করেন অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আইন করার। তারা চান অভিবাসীদের যাতে সহজেই জার্মানি থেকে ফেরত পাঠানো যায় সেরকম একটি আইন।

/এএ/

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম