চীনা নৌবাহিনীকে ভারতের খোঁচা দিয়ে করা টুইট

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৮, ১৮:৩১আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৮:৩৭

ভারতের নৌবাহিনী খোঁচা দিয়ে লেখা এক টুইটার বার্তায় চীনের নৌবাহিনীকে ভারত মহাসাগরে ‘স্বাগত’ জানিয়েছে । তারপরে এক টুইটে ভারতীয় নৌবাহিনী একটি মানচিত্র তুলে ধরেছে। যেখানে দেখানো হয়েছে ভারতের নিরাপত্তা বিধানে ভারত মহাসগর অঞ্চলের ৫০টি স্থানে দেশটির যুদ্ধজাহাজগুলো  দিনরাত টহল দেয়। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বর্তমানে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ  ভারত মহাসাগরে রয়েছে। চীনা নৌবাহিনীকে ভারতের খোঁচা দিয়ে করা টুইট

খোঁচা দিয়ে লেখা টুইটার বার্তায় ভারতীয় নৌবাহিনী চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর জন্য শিকারে সফলতা কামনা করেছে। ইন্ডিয়া টাইমস লিখেছে, যেহেতু চীনা নৌবাহিনীর জাহাজগুলো জলদস্যুদের মোকাবেলা করাকে কারণ হিসেব দেখিয়েই বারবার ভারত মহাসাগরে যায়, সেহেতু এবার ভারতীয় নৌবাহিনী তাদেরকে ‘শিকারে’ সফলতা কামনার কথা বলে খোঁচা দিয়েছে। ভারত মহাসাগরে বর্তমানে থাকা চীনের যুদ্ধজাহাজগুলো দেশটির ২৯তম জলদস্যুবিরোধী টহল বহরের অংশ। ভারত মহাসাগরে চীনের সামরিক গতিবিধির ওপর নজর রাখতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২২টি প্রিডেটর গার্ডিয়ান ড্রোন কেনার বিষয়ে ভারত আগ্রহী ছিল। গত জুনে যুক্তরাষ্ট্র সে বিষয়টি অনুমোদনও করেছে। 

ভারতীয় যুদ্ধজাহাজের টহল দেওয়ার এলাকা

/এএমএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম