ভারতের নাগরিকত্ব আইনে খুব কম বাংলাদেশি উপকৃত হবেন

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ২০:৩২আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:৩৫

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের আওতায় খুব কম বাংলাদেশি উপকৃত হবেন। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে এনডিটিভি।

ভারতের নাগরিকত্ব আইনে খুব কম বাংলাদেশি উপকৃত হবেন

সম্প্রতি ভারতের লোকসভায় নাগরিকত্ব আইনের একটি সংশোধনী পাস হয়েছে। এই আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব প্রদান করার কথা বলা হয়েছে। আইনটি প্রণীত হলে এই প্রতিবেশী দেশগুলোর হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ ও পার্সিসরা ভারতে বসবাসের ছয় বছরের মধ্যে নাগরিকত্ব পাবেন। তাদের কোনও কাগজপত্র না থাকলেও চলবে। বর্তমান আইনে নাগরিকত্ব পেতে ১২ বছর অপেক্ষা করতে হয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০১৫ সালে দীর্ঘমেয়াদি ভিসা (এলটিভি) চালু করার পর থেকে এ পর্যন্ত ২০০ জনেরও কম বাংলাদেশি ভারতে বসবাসের জন্য আবেদন করেছেন।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ২০১১ সাল থেকে ২০১৯ সালের ৮ জানুয়ারি মন্ত্রণালয় মাত্র ১৮৭ জন বাংলাদেশি নাগরিককে দীর্ঘ মেয়াদী ভিসা দিয়েছে। একই সময়ে এই ভিসা পেয়েছেন পাকিস্তানের ৩৪ হাজার ৮১৭ জন নাগরিক।

সংশোধিত আইনে যারা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই এলটিভির সবগুলো শর্ত পালন করতে হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, নতুন প্রস্তাবিত আইনে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য বাংলাদেশিদের আবেদন খুব বেশি হবে না। যদি হতো তাহলে এরই মধ্যে অনেকে এলটিভির জন্য আবেদন করে ফেলতেন।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, যে ১৮৭ জন বাংলাদেশি এলটিভির অনুমোদন পেয়েছেন তাদের মধ্যে ২০১৮ সালে দুই জন, ২০১৭ সালে ৩ জন, ২০১৬ সালে ৫০ জন, ২০১৫ সালে ২৬ জন, ২০১৪ সালে ৭৪ জন, ২০১২ সালে ২৭ জন এবং ২০১১ সালে চারজন। ২০১৩ সালে কোনও বাংলাদেশিকে এলটিভি দেওয়া হয়নি।

আইনটির সংশোধনীর বিরোধিতায় ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে প্রতিবাদ চলছে। আসামের ছয়টি জাতিগত গোষ্ঠীকে শিডিউলড ট্রাইব (তফশিলি উপজাতি) হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে গত ১১ জানুয়ারি বন্‌ধ পালন করছে স্থানীয় আদিবাসী সংগঠনগুলো।  

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী