ভারতের সাবেক রাষ্ট্রপতির পরিবার ‘রাষ্ট্রহীন’

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৬ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

একসময় ভারতের সাংবিধানিক প্রধান ছিলেন। আর শনিবার আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশের পর খুঁজে পাওয়া যায়নি ভারতের সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ বা তার পরিবারের কয়েকজন সদস্যের নাম।

ভারতের সাবেক রাষ্ট্রপতির পরিবার ‘রাষ্ট্রহীন’

ফখরুদ্দিন আলি আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন। ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা দ্বিতীয় ভারতীয় রাষ্ট্রপতি তিনি। গুরজার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা একমাত্র ব্যক্তি তিনি।

২০১৮ সালে এনআরসির দ্বিতীয় খসড়া তালিকায় এই সাবেক রাষ্ট্রপতির নাম না থাকায় বিতর্ক হয়েছিল। এনআরসি কর্তৃপক্ষ তাদের নাগরিকত্ব প্রমাণের উপযুক্ত প্রমাণ হাজির করতে বলেছিল। ফখরুদ্দিনের পরিবারের সদস্যরা তা দাখিল করেছিলেন। তাদের দাবি, নথি জমা দেওয়ায় তাদের কোনও ত্রুটি ছিল না। এরপরও চূড়ান্ত নাগরিক তালিকায় নেই তাদের নাম। এর ফলে শনিবার থেকে তারা রাষ্ট্রহীন।

আসামের শিলচর থেকে প্রকাশিত বাংলা দৈনিক পত্রিকা প্রান্তজ্যোতি’র খবরে বলা হয়েছে, ২০১৮ সালের জুলাইয়ে প্রকাশিত দ্বিতীয় খসড়া তালিকায় ছিল না সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ, তার প্রয়াত ভাই একরামুদ্দিন আলি ও ভাইপো জিয়াউদ্দিনের নাম নেই। যদিও তালিকায় ছিল ফখরুদ্দিনের ছেলে পারভেজ ও তার পরিবারের সদস্যদের নাম। বাকিদের নাম তালিকাভুক্ত করতে বংশলতিকা চাওয়া হয় এনআরসির পক্ষ থেকে। সে অনুসারে তা দাখিল করা হয়। আশা ছিল নিজেদের নাগরিকত্ব প্রমাণের পরীক্ষায় পাস করে যাবেন। কিন্তু তা হয়নি।

আসামের কামরূপের রঙ্গিয়ায় ফখরুদ্দিনের পরিবার দীর্ঘদিন ধরে বাস করছেন। সাদামাটা গ্রামীণ জীবন তাদের। নাগরিকত্ব প্রমাণ নিয়ে বিন্দুমাত্র দ্বিধা ছিল না তাদের।

কিন্তু এনআরসি তালিকা তৈরির জটিল ও দীর্ঘ কর্মযজ্ঞ শেষে শনিবারের চূড়ান্ত তালিকা প্রকাশ হলে তাদের সব উদ্যোগ নিষ্ফল বলে প্রতীয়মান হলো। এবার ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে নিজেদের বিদেশি তকমামুক্ত করতে হবে সাবেক রাষ্ট্রপতির পরিবারকে।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!