পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি পেলেন না মোদি

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৪

যুক্তরাষ্ট্র যেতে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এ তথ্য জানিয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে এনডিটিভি। ২১ সেপ্টেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্র যাবেন মোদি।

নরেন্দ্র মোদি

এর আগে পাকিস্তানের বালাকোটে দিল্লি বিমান হামলা চালানোর পর ভারতের জন্য নিজ দেশের আকাশপথ বন্ধ করে দিয়েছিল ইসলামাবাদ। তখন প্রায় চার মাস পাকিস্তানের আকাশসীমা হয়ে ভারতের বিমান চলাচল বন্ধ থাকে। ২৬ ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়ার পর গত ১৬ জুলাই ফের আকাশপথ খুলে দেয় পাকিস্তান। পরে কাশ্মির ইস্যুতে ফের একই পথ অনুসরণ করে ইসলামাবাদ। এতে করে বিপাকে পড়ে ভারত। কেননা, স্বাভাবিক সময়ে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার কমবেশি ৫০টি বিমান বিভিন্ন রুটে প্রতিদিন পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে। এই বিমানগুলো মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করে।

এর আগে গত মাসে আইসল্যান্ড যাওয়ার সময় ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমান যাওয়ার অনুমতি দেয়নি পাকিস্তান। ১৩ ও ১৪ জুন সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক যেতে মোদির বিমানকে অনুমতি দেয় ইসলামাবাদ।

জম্মু ও কাশ্মিরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার ভারতের পদক্ষেপের প্রসঙ্গ টেনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত ‘ভারতের সাম্প্রতিক আচরণের জন্য’।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিভিআইপিদের বিমান ওড়ার ক্ষেত্রে ছাড়পত্র না দেওয়ার জন্য পাকিস্তানের সিদ্ধান্তে তারা দুঃখিত।কারণ, এটি অন্যান্য সাধারণ দেশের ক্ষেত্রে রুটিন মাফিকই অনুমোদিত হয়ে যায়  মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, ‘আমরা পাকিস্তানকে এই ধরণের একতরফা ভিত্তিহীন পদক্ষেপ ত্যাগ করার আহ্বান জানাচ্ছি’।

 

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী