নকল ঠেকাতে শিক্ষার্থীদের মাথা কার্টুনে ঢেকে পরীক্ষা

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৯, ১৮:৩২আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৮:৩৪

ভারতের একটি কলেজে নকল ঠেকাতে শিক্ষার্থীদের মাথায় কার্টুন পরিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। দক্ষিণ ভারতীয় রাজ্য কর্নাটকের হাভেরির ভগত প্রি-ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষ এই বিতর্কিত ব্যবস্থা গ্রহণ করেছে। কর্তৃপক্ষ পরে পরীক্ষামূলক এই ব্যবস্থার জন্য দুঃখ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

নকল ঠেকাতে শিক্ষার্থীদের মাথা কার্টুনে ঢেকে পরীক্ষা

কলেজের ব্যবস্থাপনা কমিটির প্রধান এম.বি. সতীশ জানান, বুধবার (১৬ অক্টোবর) পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়।

পরীক্ষার হলে কার্টুন ঢাকা মাথায় শিক্ষার্থীরা লিখছে, এমন ছবি তুলেছেন বিদ্যালয়টির এক কর্মী। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। আর শুরু হয় সমালোচনা।

সমালোচনায় যোগ দেন সরকারি কর্মকর্তারাও। রাজ্যের শিক্ষামন্ত্রী এস. সুরেশ কুমার এক টুইটে জানিয়েছেন, বিদ্যালয়ের এই পদ্ধতি অগ্রহণযোগ্য। তিনি আরও লিখেছেন, শুধু শিক্ষার্থীই নয়, যে কারও প্রতি পশুর মতো আচরণ করার অধিকার কারোরই নেই। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নকল ঠেকাতে শিক্ষার্থীদের মাথা কার্টুনে ঢেকে পরীক্ষা

ব্যবস্থাপনা কমিটির প্রধান জানিয়েছেন, কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে লিখিত ব্যাখ্যা দিয়েছে এবং ক্ষমা চেয়েছে। তিনি দাবি করেন, পরীক্ষামূলক পদ্ধতিতে পরীক্ষা নেওয়া ছিল ঐচ্ছিক। কর্তৃপক্ষ আগেই অভিভাবকদের বিষয়টি জানিয়েছে। অভিভাবকের অনুমতি পাওয়া শিক্ষার্থীরাই ওই পদ্ধতিতে পরীক্ষা দেয়। ওই দিন অংশ নেওয়া ৭২ জনের মধ্যে ৫৬ জন কার্টুন দিয়ে মাথা ঢেকে পরীক্ষা দিয়েছে।

সতীশ বলেন, যারা কার্টুন দিয়ে মাথা ঢেকে পরীক্ষা দিয়েছে তারা কোনও অভিযোগ করেনি। কোনও শিক্ষার্থীকে হয়রানি হতে হয়নি। পরীক্ষামূলক পদ্ধতি ছিল ঐচ্ছিক। কেউ অংশগ্রহণ করেছে, কেউ করেনি।

নকল ঠেকাতে শিক্ষার্থীদের মাথা কার্টুনে ঢেকে পরীক্ষা

তিনি আরও জানান, শিক্ষার্থীরা মাথা ঢাকার জন্য কার্টুন নিজেরাই এনেছে। ১৫ থেকে ৩০ মিনিট পর তা খুলে ফেলা হয়। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই সবাইকে কার্টুন খুলে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

গত বছর ব্যাপক নকলের কারণে সমালোচনার মুখে পড়েছিল প্রতিষ্ঠানটি। 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী