দিল্লি জামে মসজিদে ভারতের জাতীয় সংগীত গাইলেন বিক্ষোভকারীরা

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২০, ১৮:৩৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৮:৩৬

দিল্লি জামে মসজিদে ভারতের জাতীয় সংগীত গাইলেন বিক্ষোভকারীরা ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধিতাকারী কয়েক হাজার মানুষ বুধবার রাতে দিল্লির রাজপথে নেমেছিলেন। মিছিল নিয়ে তারা দিল্লির জামে মসজিদের সামনে পৌঁছান। তারা সেখানকার একটি ঐতিহাসিক ভাস্কর্যের সামনে দাঁড়ান হাতে মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে। বিক্ষোভকারীরা সমাবেশ শেষ করেন ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ একসঙ্গে গেয়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

সমাবেশে জাতীয় সংগীত গাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে টুইটারে ভিডিওটি শেয়ার হচ্ছে অনেক বেশি। অনেকেই বিক্ষোভকারীদের প্রশংসাসূচক বাক্য লিখে ভিডিওটি শেয়ার করছেন।

এমন আরেকটি ভিডিও যাতে বিক্ষোভকারীরা সমবেত কণ্ঠে গাইছেন ‘জন গণ মন’। অনেকের হাতে রয়েছে জ্বলন্ত মোমবাতি, কেউ কেউ নিজেদের মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রেখেছেন। অনেককে দেখা গেছে জাতীয় পতাকা উড়াতে।

ভিডিওটি এতোই সাড়া ফেলেছে টুইটারে যে ‘ন্যাশনাল অ্যান্থেম’ ভারতের টুইটার ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভারতে কার্যকর হয় সংশোধিত নাগরিকত্ব আইন। এতে প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার ভারতে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে ভারতজুড়ে আন্দোলন-প্রতিবাদ চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী