মোদি আসছেন, নিশ্চিত করলো ভারত

বিদেশ ডেস্ক
০৫ মার্চ ২০২০, ২২:৩৫আপডেট : ০৫ মার্চ ২০২০, ২৩:৫০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ মার্চ ‘মুজিববর্ষ’ উদযাপনে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার একথা জানিয়েছেন। তিনি বলেছেন, সফরে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে।

নরেন্দ্র মোদি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মোদির বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফর বাতিলের দিনই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তার বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করলো।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন। এ সফর সম্পর্কে যথাসময়ে আমরা আরও বিস্তারিত জানাবো।’

রবীশ কুমার আরও বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লি সফরকালে মোদিকে ‘মুজিববর্ষ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।”

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।’

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরের পরে মুখপাত্রের এ ঘোষণা এলো। দু’দিনের সফরে শ্রিংলা ঢাকার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন।

ব্রিফিংয়ে মুখপাত্র ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদির ব্রাসেলস সফর স্থগিতের বিষয়ে বিস্তারিত জানান। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সম্মেলনটি পেছানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদির এ মাসের শেষ নাগাদ কৌশলগত অংশীদারিত্ব প্রসারিত করার লক্ষ্যে বার্ষিক অনুষ্ঠান ভারত-ইইউ সামিটে যোগ দিতে ব্রাসেলস যাওয়ার কথা ছিল। সূত্র: বাসস

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম